নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ২৯৬২ জন। বাড়ল করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। সংক্রমিত হয়ে একদিনে মৃত ৪ জন। তার মধ্যে স্বাস্থ্যদপ্তরের শেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১১ টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের উপরে।
আরও পড়ুনঃ খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রনেতা আনিসের! রিপোর্টে জানালো সিট


সেই তালিকার শীর্ষে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। সেখানকার পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে তা ২৩.৬৫ শতাংশ। দার্জিলিংয়ের পজিটিভিটি রেট ১৯.০১ শতাংশ। এছাড়াও নদিয়া, কলকাতা, পূ্র্ব বর্ধমান, হাওড়া, পশ্চিম বর্ধমান, কালিম্পং-সহ বেশ কয়েকটি জেলার পরিস্থিতিও বাড়াচ্ছে আতঙ্ক।

দৈনিক সংক্রমণের হার দশ শতাংশের নিচে রয়েছে মালদহ, জলপাইগুড়ি. বাঁকুড়া, হুগলি-সহ ৯ টি জেলায়। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হজার ২০ জন অর্থাত্ প্রায় ৯ গুণ।



আর জুলাইয়ের প্রথম ন’দিনেই আক্রান্তের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৭৩৭ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় সংক্রমিত ৬৫৮ জন। হুগলি এবং চতুর্থ স্থানে পশ্চিম বর্ধমান। সেখানে সংক্রমিত যথাক্রমে ১৯৬ ও ১৫২ জন।

লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ, ১১ জেলার সংক্রমণের হার ১০ শতাংশের উপরে।
সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। শহর কোলকাতায় মাস্ক পড়া নিয়ে অনিহা দেখা গিয়েছে।করনা বিধি উঠে যাবার পর পুলিশও সেই ভাবে নজর দিচ্ছে না। এর পর সামনেই দুর্গা পুজো। এখন থেকে সাবধান নাহলে পুজর সময় পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করছেন চিকিৎসকরা।







