Anis Khan: খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রনেতা আনিসের! রিপোর্টে জানালো সিট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত নিয়ে রিপোর্ট তৈরি করেছে সিট। আর আজ, বৃহস্পতিবার সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়তেই একাধিক প্রশ্নের মুখে পড়ল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (‌সিট)‌। কারণ ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে সিটের রিপোর্টে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।

আরও পড়ুনঃ টাকার রাজনীতি! বিজেপিতে যোগ দিলে মিলবে কড়কড়ে ৪০ কোটি, গোয়া কংগ্রেসে ভাঙন আসন্ন?

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ছাদ থেকে পড়ে আনিসের মৃত্যু হয়েছে। এটা নিয়েই বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্ন তোলেন, বাড়ি যখন পুলিশ ঘিরে ছিল তখন এমন ঘটনা ঘটল কেন? আনিসের পরিবার অভিযোগ করেছিল, খুন করা হয়েছে তাদের ছেলেকে।

11 5

রাজনৈতিক ষড়যন্ত্রেরও অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে এই চার্জশিটে। খুনের অভিযোগ নস্যাৎ হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এক এএসআই, এক হোম গার্ড এবং দুই সিভিক ভলান্টিয়ারের।

12 6

খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রনেতা আনিসের! রিপোর্টে জানালো সিট

13 9

এদিন আদালতে সিটের রিপোর্টকে চ্যালেঞ্জ করে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু কলকাতা হাইকোর্টকে বলেন, ‘‌মৃত্যুর আগে দেহে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু সেটা অবজ্ঞা করছে সিট। ঠেলে ফেলা বা পরে যাওয়ার ইঙ্গিত আছে ময়নাতদন্তের রিপোর্টে। সিট সেটাও অস্বীকার করছে। তাই সিবিআই তদন্তের প্রয়োজন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন