নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে যোগ দিলে মিলবে কড়কড়ে ৪০ কোটি টাকা।গোয়ায় কংগ্রেসের বিধায়কদের কাছে এমনই প্রস্তাব গিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন সেখানকার প্রাক্তন কংগ্রেস সভাপতি গিরীশ চোডানকার ৷ সূত্রের খবর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের নেতৃত্বে কংগ্রেসের অন্তত ৬ জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন।
আরও পড়ুনঃ চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হতে চলেছে ভারত


বিধায়ক কেনাবেচা একেবারেই নতুন কিছু নয়। পার্শ্ববর্তী রাজ্য মহারাষ্ট্র দখলের পর বিজেপির নজর ছিল গোয়ায়। এই মুহূর্তে গোয়ায় বিজেপির সরকার থাকলেও মহারাষ্ট্রবাদী গোমন্তর পার্টির সমর্থন নিতে হচ্ছে তাঁদের। বিজেপি (BJP) বিধানসভায় নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিতে চাইছে।

তাই কংগ্রেসের গোটা পরিষদীয় দলটিকেই নিজেদের দলে ভেড়াতে চাইছিল। এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস। গোয়া কংগ্রেসের দায়িত্বে থাকা দীনেশ গুন্ডু রাও বলেছেন, “আমাদের দলের অনেককে বিরাট অর্থের লোভ দেখানো হচ্ছে ৷ যে টাকার প্রস্তাব দেওয়া দেওয়া হচ্ছে, তা দেখে চমকে গিয়েছি ৷ তবে আমাদের ৬ জন বিধায়ক অনড় রয়েছেন, তাঁদের জন্য আমি গর্বিত ৷”



টাকার রাজনীতি! বিজেপিতে যোগ দিলে মিলবে কড়কড়ে ৪০ কোটি, গোয়া কংগ্রেসে ভাঙন আসন্ন?

ভোটের আগে এই বিধায়করাই মন্দির, মসজিদ, চার্চে গিয়ে শপথ নিয়েছিলেন যে ভোটের পর তাঁরা দলবদল করবেন না। দলত্যাগের পরিকল্পনার যিনি মূল চক্রী সেই দিগম্বর কামাত এক সময় গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। গোয়া কংগ্রেসের চরম দুঃসময়েও দলের সঙ্গে ছিলেন। ক্ষমতায় ফিরলে গোয়ায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের দাবিদারও তিনিই হতে পারতেন। কিন্তু এতো টাকার লোভ কি সামলাতে পারবেন বিধায়রা? বলবে সময়।







