অসমে গেরুয়া ঢেউ, কেরলে কংগ্রেসের উত্থান, তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে

অসমে বিজেপির দাপট, কেরলে কংগ্রেস জোটের উত্থান, তামিলনাড়ুতে ডিএমকে এগিয়ে—দেশজুড়ে ভোটের প্রাথমিক ট্রেন্ডে বৈচিত্র্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের চার প্রান্তে একসঙ্গে ভোটগণনার দিনে তৈরি হয়েছে রঙিন রাজনৈতিক চিত্র। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ুতে প্রাথমিক ট্রেন্ডেই স্পষ্ট—প্রতিটি রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কোথাও গেরুয়া ঝড়, কোথাও বাম দুর্গে ফাটল, আবার কোথাও আঞ্চলিক শক্তির দাপট।

অসমে গেরুয়া ঝড় অব্যাহত
অসম–এ সকাল ৯টা পর্যন্ত গণনায় এগিয়ে BJP ৫৩টি আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ১৬টি আসনে এবং এআইইউহডিএফ ২টি আসনে। মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে কংগ্রেসের সঙ্গে টক্করে এআইইউডিএফের উপস্থিতিও নজর কেড়েছে। প্রাথমিক ট্রেন্ড বলছে, রাজ্যে ফের শক্ত অবস্থানে বিজেপি।

কেরলে বাম দুর্গে ধাক্কা
কেরলে চিত্র সম্পূর্ণ ভিন্ন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে ২৬টি আসনে, যেখানে বামফ্রন্ট এলডিএফ রয়েছে ১৫টিতে। Bharatiya Janata Party এগিয়ে ৪টি আসনে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী, মুখ্যমন্ত্রী Pinarayi Vijayan–এর নেতৃত্বাধীন বাম সরকার চাপের মুখে। দেশের একমাত্র বামশাসিত রাজ্যেও এবার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

তামিলনাড়ুতে দ্রাবিড় রাজনীতির লড়াই
তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে ৪৯টি আসনে। পিছনেই রয়েছে এডিএমকে Kazhagam ২৬টি আসনে। তবে সবচেয়ে বড় চমক অভিনেতা থলপতি বিজয়ের দল TVK, যারা প্রথমবারেই ১৯টি আসনে এগিয়ে থেকে আলোড়ন ফেলেছে। আবারও কি সরকার গড়বেন M. K. Stalin—সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত।

পুদুচেরিতে এনডিএ জোটের দাপট
পুদুচেরিতে এগিয়ে রয়েছে এনআরসি নেতৃত্বাধীন জোট, যার সঙ্গে রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী N. Rangasamy–র নেতৃত্বে এই জোট ৭টি আসনে এগিয়ে। অন্যদিকে টিভিকে এগিয়ে ৪টি এবং কংগ্রেস ২টি আসনে লিডে।

সব মিলিয়ে, দেশের বিভিন্ন প্রান্তে ভোটের ফলাফলের প্রাথমিক ট্রেন্ডেই স্পষ্ট—ভারতের রাজনৈতিক মানচিত্রে বৈচিত্র্যই প্রধান বৈশিষ্ট্য। কোথাও জাতীয় দল, কোথাও আঞ্চলিক শক্তি—প্রত্যেকেই নিজেদের জমি শক্ত করতে লড়াইয়ে নেমেছে। এখন নজর চূড়ান্ত ফলাফলের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত