ক্রমেই নামছে তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে? জানালো হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন গ্রাম থেকে মফস্বল। শহরের বাতাসেও ঠাণ্ডার ভাব। গতকাল শনিবারের তুলনায় আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম্ল। ফলে শীতের আমেজ ছড়িয়ে শহর থেকে শহরতলি পর্যন্ত।

আরও পড়ুনঃ ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক, অধিকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ব্যানাজীরা

আজ ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শীতের আমেজ আরও কয়েকদিন একই রকম থাকবে। অবাধ উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডাও বাড়ছে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে খবর কলকাতায় বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি, শুক্রবার তা বেড়ে হয় ১৭.৬ ডিগ্রি।

3 22

শনিবার পারদ ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ফের ১৬.৫ ডিগ্রি। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম থাকবে আজ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

2 23

ক্রমেই নামছে তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে? জানালো হাওয়া অফিস

তবে জাঁকিয়ে ঠান্ডা এখন নয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাঙালি। আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস নেই। দিনভর শুষ্ক আবহাওয়াই থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন