Adhikari vs Banerjee: ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক, অধিকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ব্যানাজীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার মমতা-শুভেন্দুর সাক্ষাতে রাজ্য রাজনীতি আলাদা মোড় নিয়েছিল। শনিবার সেই গল্পে ট্যুইট আনলেন শান্তিকুঞ্জের সদস্য দিব্যেন্দু অধিকারী। কাঁথিতে অভিষেকের সভার দিনে তাঁকে চায়ের নিমন্ত্রণ পাঠালেন তৃণমূল সাংসদ। মাত্র একদিনের ব্যবধানে বদলে গেল ছবি। কিন্তু ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের করা মানহানি মামলার সমন গেল শান্তিকুঞ্জে। সেই সমন গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ Mamata-Suvendu: মমতাকে নতুন রূপে দেখতে চান শুভেন্দু, কীসের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা?

অভিযোগ, অতীতে একবার অমিত বন্দ্যোপাধ্যায়কে এক হাজার কোটি টাকার মালিক বলেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে নিশানা করে এই মন্তব্যের প্রেক্ষিতে মামলা করেন তিনি। কিছুদিন আগেই সেই বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সেই মামলায় আগামী ১ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে আলিপুর ৯ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  অভিষেকের বাবার বক্তব্য, সুনাম নষ্ট করতেই এই মন্তব্য করা হয়েছিল।

ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নিল অভিষেকের বাবা 
ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নিল অভিষেকের বাবা

গতকাল মুখ্যমন্ত্রীর এক ডাকে সাড়া দিয়ে তাঁর ঘরে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত এক বছর ধরে রাজ্য রাজনীতিতে যে ছবি বাংলা তথা দেশের জনতা দেখেছিল, শুক্রবারের ছবি তা বদলে দিয়েছিল। রাজনৈতিক সৌজন্যতা দেখাতে অভিষেককে আমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। এরপর সময় যত গড়িয়েছে ততই ঝাপসা হয়েছে অধিকারী বনাম বন্দ্যোপাধ্যায় পরিবারের এই সাময়িক সমধুর সম্পর্ক।

ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নিল অভিষেকের বাবা 

ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নিল অভিষেকের বাবা 
ক্রমাগত তিক্ত হচ্ছে সম্পর্ক, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নিল অভিষেকের বাবা

কখনও রাজ্যে আল্ট্রা ইমার্জেন্সির কথা বলছেন শুভেন্দু। আবার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। এখন বন্দ্যোপাধ্যায় পরিবারের তরফে অধিকারী পরিবারকে পাঠানো সমন সেই দ্বন্দ্বে ছাইচাপা আগুনে ঘৃতাহুতি দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন