Weather: কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস, কেমন হবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের দুর্গাপুজোয়ে সপ্তমী, অস্টমী, নবমীতে দেখা মিলেছিল বৃষ্টির। এবার কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। কারণ কালীপুজোর আগে ফের ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে।হাওয়া অফিসের বক্তব্য, IMD-র পূর্বাভাস অত্যন্ত নির্দিষ্ট এবং নির্ভুল।

আরও পড়ুনঃ চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে অসুবিধা, আদালতে গেল পর্ষদের আবেদন খারিজ

ফলে ঘূর্ণাবর্ত কিংবা সাইক্লোন সংক্রান্ত পূর্বাভাসের ক্ষেত্রে অন্য কোনও মডেল বা এজেন্সির পূর্বাভাস অনুসরণ না করে ভারতীয় গবেষণার উপরই আস্থা রাখা বাঞ্ছনীয়।জানা যাচ্ছে, আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ১৯ তারিখ থেকে তার প্রভাব পড়তে শুরু করবে বঙ্গে। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের কর্তা বলেন,

কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস, কেমন হবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস
কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস, কেমন হবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস

“আগামী তিনদিনের মধ্যে আমাদের রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। ১৮ তারিখ নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। সেখান থেকে একটি নিম্নচাপ তৈরি হবে। তবে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে”।

কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস, কেমন হবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস

আজ সকাল থেকেই কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী একাধিক জেলাতে। হাওয়া অফিস সূত্রে খবর, উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

4 17

কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস, কেমন হবে আবহাওয়া? জানালো হাওয়া অফিস

তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আবহবিদরা জানিয়েছেন, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর তার প্রভাবেই এই বৃষ্টিপাত হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত