বাজেটে বিশেষ করছাড় নিয়ে বড় ঘোষণার পর কেন্দ্র সরকারকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার বর্ধমানের একটি সভা থেকে কেন্দ্রের আয়কর ছাড় নিয়ে বিষদে বিবরণ দিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুই বাড়িয়েছে, আড়াই কেটেছে।
বুধবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে একাধিক কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। যা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই বাজেটে আশার আলো নেই। এই বাজেট অপারচুনিস্টিক। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৪ এর নির্বাচনের আগে মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড় মোদি সরকারের। কর ছাড় নিয়ে বাজেট পেশের দিন বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আয়কর ব্যবস্থা অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ। ১৫ লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।
প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে ক্রমাগত চাপানুতোর শুরু হয়েছে। এরই মধ্যে বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে। যার এই মুহুর্তে পরিমাণ ৭৯ হাজার কোটি টাকা।
ভারতের সবচেয়ে বড় বিদেশনীতির মধ্যে ছিল ভারত এবং পাকিস্তানকে আলাদা করা। এটাই ভারতের সবচেয়ে বড় মৌলিক অধিকার ছিল। কিন্তু আপনারা চিন-পাকিস্তানকে একজোট করেছেন। বুধবার সংসদে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।