নজরবন্দি ব্যুরোঃ পুঁজিবাদীদের জন্যেই বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পরেই কেন্দ্র সরকারকে কটাক্ষ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে একটাও কথা নেই। কর্মহীনদের জন্যেও একটা শব্ধ ব্যবহার করা হয়নি। এটা ভারতের ৯৯ শতাংশ মানুষের জন্য বাজেট।


তিনি বলেন, এটা ঠিক যে সরকার গরীব মানুষের জন্য বাজেটে একটিও শব্দ ব্যয় করেনি। অর্থমন্ত্রী ভার্চুয়ালি জানিয়ে দিলেন আজ থেকে ক্রিপ্টোকারেন্সি বৈধ। আমি ভীষণ অবাক হচ্ছি অর্থমন্ত্রী তাঁর বাজেটে আগামী ২৫ বছরের কথা বলতে চাইছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির ওপর নজর দিতে চাইছে না সরকার। কবে অমৃতকালের ভোর আসবে তার জন্য অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে।
সরাসরি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এটা এখনও পুঁজিবাদিদের জন্য এই বাজেট পড়লেন অর্থমন্ত্রী। গরীবের কথা ৬ নম্বর প্যারাতে মাত্র দুই বার উল্লেখ রয়েছে। এর জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ। মানুষ এই বাজেট প্রত্যাখান করবে।
একই সুর চড়িয়েছেন সিপি(আই)এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি জানিয়েছেন, এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %। নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই। বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন? সরব হয়েছেন সিপি(আই)এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।


পুঁজিবাদীদের জন্যেই বাজেট, কেন্দ্রকে কটাক্ষ পি চিদম্বরমের
যারা মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের জন্য পিষ্ট হয়েছেন তাঁদের জন্য এই বাজেট শূন্য। বড় বড় কথা বললেও আদতে সরকার কিছুই করছে না। এটা আম আদমির নয়, একটি পেগাসাস স্পিন বাজেট। সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পরেই ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







