Nirmala Sitharaman: আরবিআইয়ের ডিজিটাল কারেন্সি বাদ, বাকি ডিজিটাল সম্পদে নেওয়া হবে করঃ নির্মলা সিতারামন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংসদে বাজেট পেশের সময় নির্মলা সীতারামন জানিয়েছিলেন, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ করও বসাতে চলেছে কেন্দ্র। ডিজিটাল সম্পদ সম্পদের মধ্যে পড়ছে ক্রিপটো ওয়ার্ল্ড। আরবিআইয়ের ডিজিটাল কারেন্সি বাদ থাকছে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুনঃ বাজেট কাদের জন্য? প্রশ্ন তুলে কেন্দ্রের তীব্র সমালোচনা সীতারাম ইয়েচুরির

মঙ্গলবার বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মলা সীতারামন। সেখানে তিনি বলেন, “শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু করা ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে কোনও কর থাকবে না। শুধুমাত্র ক্রিপটো দুনিয়ার যে সমস্ত ডিজিটাল সম্পদ রয়েছে। সেই সম্পদের ক্ষেত্রে ৩০ শতাংশ কর নেওয়া হবে”।

তিনি আরও জানিয়েছেন, প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ করে টিডিএস কাটা হবে। এর মাধ্যমে কড়া নজরদারিও রাখা হবে। বিরাট অঙ্কের কর ফাঁকি দিয়ে কেউ আয় করবে সেটা মেনে নেওয়া হবে না।

আরবিআইয়ের ডিজিটাল কারেন্সি বাদ, বাকি সমস্ত ডিজিটাল সম্পদ 

আরবিআইয়ের ডিজিটাল কারেন্সি বাদ, বাকি সমস্ত ডিজিটাল সম্পদ 
আরবিআইয়ের ডিজিটাল কারেন্সি বাদ, বাকি সমস্ত ডিজিটাল সম্পদ 

এদিন বাজেটে ২০২২-২৩ অর্থবর্ষে ডিজিটাল মুদ্রা আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। রিজার্ভ ব্যাঙ্কের অধীনে ব্লকচেনের মাধ্যমে হবে এই লেনদেন জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা চালু করলে চাঙ্গা হবে ডিজিটাল অর্থনীতি। এর ফলে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও সহজ হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর