নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির মধ্যে দেশের ২০২২-২৩ সালের আর্থিক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট কে নিয়ে বিরোধীদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। যেমন মোদি সরকারের ২২ সালের বাজেট কে জনবিরোধী বলে আক্রমণ করলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি প্রশ্ন তোলেন, বাজেট কাদের জন্য?
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩, এক নজরে দেখে নিন দাম কমছে ও বাড়ছে কোন পণ্যের?
সীতারামের এই বাজেটের প্রধান লক্ষ্য করের কোনো রকম পরিবর্তন না করা। তার বক্তব্য ধনীদের উপর করের পরিমাণ বাড়ানো হলো না কেন? তা নিয়েই সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এই বাম নেতা। এছাড়াও তিনি বলেছেন গত দু’বছরে যখন মানুষের দুর্ভোগ বেড়েছে সে সময় খাদ্য, সার, পেট্রোলিয়ামের ভর্তুকির পরিমাণ কমানো হয়েছে যা সাধারণ মানুষের জীবিকার ওপর আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি। সীতারাম অর্থমন্ত্রীর কৃষি আয় দ্বিগুণ করার ঘোষণা কেউ কটাক্ষ করেছেন।

বাজেটের প্রস্তাব ২০২০-২১ সালের ২.৪৭ লক্ষ কোটি টাকার থেকে কম। এই বিষয়টিকেও কৃষকদের ওপরে অপরাধমূলক আক্রমণ বলে মন্তব্য করেছেন এই বর্ষীয়ান বাম নেতা। ইয়েচুরি এদিন টুইট করে বলেছেন ২০০ মিলিয়ন মানুষের চাকরি চলে গিয়েছে। কিন্তু বাজেটে শহুরে কর্মসংস্থান এর কোনো নিশ্চয়তা ঘোষণা করেনি এই সরকার। এছাড়াও MNREG-এ গত বছরের মতই ৭৩ হাজার কোটি টাকাই রয়েছে।
যা প্রয়োজনের তুলনায় প্রায় ৫০ হাজার কোটি টাকা কম। যা বর্তমানে যুবক-যুবতীদের জীবিকার ক্ষেত্রে বড় সমস্যা দেখা দেবে বলে তিনি মনে করেন। এদিন টুইট করে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন করেছেন, এই বাজেট কাদের জন্য। তিনি বলেছেন, দেশের সব থেকে ধনী ১০% দেশের মোট সম্পদের ৭৫%-এর মালিক।
বাজেট কাদের জন্য? প্রশ্ন তুলে কেন্দ্রের তীব্র সমালোচনা সীতারাম ইয়েচুরির
নিচের দিকের ৬০% মাত্র ৫% সম্পদের মালিক বলে উল্লেখ করে ইয়েচুরি বলেছেন, মহামারী পরিস্থিতিতে বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা বেড়ে যাওয়ার সময় যারা অতিরিক্ত মুনাফা করল তাদের থেকে কেন বেশি কর নেওয়া হচ্ছে না তানিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।



