নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির মধ্যেই দেশে ২০২২- ২৩ এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবছর বাজেট কেমন হতে চলেছে তা নিয়ে দেশবাসীর নজর এখন সংবাদমাধ্যমের দিকে। কি হতে চলেছে বাজেট কি সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী তার দিকেই চোখ গোটা দেশের। এবার দেখে নেওয়া যাক কিসের দাম বাড়ল। আর কিসের দাম কমল।
আরও পড়ুনঃ বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস ও ডিজিট্যাল বিশ্ববিদ্যালয়
সস্তা হচ্ছে কি কি?
• পোশাক
• হীরে এবং মূল্যবান রত্ন
• ইমিটেশনের গয়না
• জুতো
• চামড়ার ব্যাগ
• পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক।
• স্টিলের উপজাত দ্রব্য
• মোবাইল ফোন
• চার্জার
• কৃষি সরঞ্জাম
দাম বাড়ছে কিসের?
• বিদেশি ছাতা
• বিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্য
একনজরে বাজেট ২০২২
• ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান
• আয়করে ছাড় নয়, জোর করকাঠামোর সরলীকরণে
• প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি
• চলতি বছরই শুরু 5G পরিষেবা
• দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবা
• দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে RBI
কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩, এক নজরে দেখে নিন দাম কমছে ও বাড়ছে কোন পণ্যের?
• রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটির তহবিল
• ৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন
• ২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা
• পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল
• জাতীয় পেনশন প্রকল্পে করছাড় ১৪ শতাংশ
• চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা



