Union Budget 2022: বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস ও ডিজিট্যাল বিশ্ববিদ্যালয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির মধ্যেই দেশে ২০২২- ২৩ এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবছর বাজেট কেমন হতে চলেছে তা নিয়ে দেশবাসীর নজর এখন সংবাদমাধ্যমের দিকে। কি হতে চলেছে বাজেট কি সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী তার দিকেই চোখ গোটা দেশের। এর পাশাপাশি রেল বাজেট ২০২২ পেশ করবেন অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ দাম কমল হীরের গয়নার, বিশেষ ছাড় কেন্দ্রের

এই রেল বাজেটের নতুন কোন প্রকল্পের সূচনা হচ্ছে তার দিকে তাকিয়েছিলেন আপামর ভারতবাসী। আর এবার তাদের জন্য অর্থমন্ত্রীর নতুন উপহার, আগামী তিন বছরে ভারতে ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে৷ বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

২০১৯ সালে প্রথম পরিষেবা দেওয়া শুরু করেছিল এই হাইস্পিড ট্রেন৷ এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করা হয়েছিল৷ এবারে সেই লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হল৷

বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস ও ডিজিট্যাল বিশ্ববিদ্যালয়
বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস ও ডিজিট্যাল বিশ্ববিদ্যালয়

বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি ট্রেন৷ এছারাও করোনার সংকটের মধ্যে স্কুলে পঠনপাঠন বন্ধ থাকায় অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে পড়ুয়াদের। আর এবার সেই মুশকিল আসান করতে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী

বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস ও ডিজিট্যাল বিশ্ববিদ্যালয়

তিনি জানিয়েছেন যে, ই-শিক্ষায় জোর দিতে ক্লাস পিছু একটি করে টেলিভিশন চ্যানেল গড়া হবে। ভারতের সমস্ত আঞ্চলিক ভাষায় এই চ্যানেলগুলো থাকবে। পাশাপাশি দেশে ডিজিট্যাল বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা করেছেন তিনি।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত