Union Budget 2022: দাম কমল হীরের গয়নার, বিশেষ ছাড় কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেশ কিছু বিষয়ে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। দাম কমল কীসের?

আরও পড়ুনঃ Union Budget 2022: বকেয়া কর দেওয়ার জন্য করদাতারা পাবেন দুই বছর, বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ডিজিটাল সম্পত্তির লেনদেনে দিতে হবে ৩০ শতাংশ আয়কর। ইলেকট্রনিক্স আইটেমের ওপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সস্তা হচ্ছে হীরে, জুতো, মোবাইল ফোন, পোশাক এবং চামড়াজাত দ্রব্য। হীরে ও রত্নে কমানো হয়েছে কাস্টম ডিউটি ৫ শতাংশ কমানো হয়েছে।

দাম কমল হীরের গয়নার, আর কিসের কমল দাম 
দাম কমল হীরের গয়নার, আর কিসের কমল দাম 

ইমেটেশনের ওপর ৪০০ টাকা শুল্ক ধার্য করা হয়েছে। ছাতার ওপর শুল্ক বাড়ানো হয়েছে। দেশীয় কৃষিজ দ্রব্যের ওপর উৎস দিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। চিংড়ির চাষে আমদানির কর হ্রাস করা হয়েছে।

দাম কমল হীরের গয়নার, আর কিসের কমল দাম 

২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ডিজিটাল মুদ্রা আনার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রিজার্ভ ব্যাঙ্কে অধীনে এই মুদ্রার লেনেদেনের তথ্য রাখা হবে ব্লকচেন পদ্ধতিতে। পাশাপাশি ভার্চুয়াল, ডিজিটাল সম্পদ বিক্রি বা অধিগ্রহণ থেকে আয়ের উপর ৩০ শতাংশ করও বসাতে চলেছে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত