অনেক মোবাইল কোম্পানি ভারতে ফোন উৎপাদন করছে। ফলে ভারত থেকে প্রচুর পরিমাণে মোবাইল ফোন রফতানি হচ্ছে। বিদেশি ফোন কেনার লোক কম। প্রায় প্রত্যেক বিদেশি মোবাইল ব্র্যাণ্ডই ভারতে তাঁদের শাখা খুলে বসেছে।
আইনের সূত্র মেনে অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা।
দেশের পূর্বাঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তৃতীয় ইন্ডিয়া সরকারের বাজেটে পূর্বোদয় উদ্যোগের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য এই পূর্বোদয় প্রকল্প নেওয়া হয়েছে। যাতে এইসব রাজ্যের মানবসম্পদ উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরি লক্ষ্যে বিভিন্ন রকম কাজ করা হবে।
আগেই মোদি কথা দেন, বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করবে কেন্দ্র সরকার। কথা রাখলেন প্রধানমন্ত্রী। বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হল ১৫ হাজার কোটি টাকা, অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য।
কিন্তু মোদি সরকারের এই সিদ্ধান্তের পর বিজেপি কোথাও এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক চলে যায় কিনা নীতিশের দলের, এখন সেটাই দেখার। উল্লেখ্য, এর আগেও বিশেষ মর্যাদা দেওয়ার দাবি করেছিল এনডিএর আরেক মূল শরিক তেলেগু দেশম পার্টির নেতা তথা অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
আগামীকাল বাজেটে যেসব বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেগুলি হল, উপযুক্ত কর কাঠামো, আবাসনের দাম বৃদ্ধি কমিয়ে আনা, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, গৃহঋণ এর উপর সুদ কমানোর মতো একাধিক বিষয়।
চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত। ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনটা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।