বাজেটের আগে পেশ হলো অর্থনৈতিক সমীক্ষা, গুরুত্ব পাবে মধ্যবিত্তরা

Economic Survey: অর্থনৈতিক সমীক্ষায় এও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষ থেকে উৎপাদন খাতে কর্মসংস্থানের হার কিছুটা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামীকাল পূর্নাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আজ সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তাঁর সপ্তম বাজেট বক্তৃতা হতে চলেছে। যা ভারতীয় সংসদের ইতিহাসে নয়া নাজির। তার আগে দেশের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং গত অর্থবর্ষে ভারতের অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করতেই সংসদে পেশ হয়েছে অর্থনৈতিক সমীক্ষা ২০২৩-২৪ এর রিপোর্ট।

বাজেটের আগে পেশ হলো অর্থনৈতিক সমীক্ষা, গুরুত্ব পাবে মধ্যবিত্তরা
পূর্ণাঙ্গ বাজেট পেশে শরিকদের কথা মাথায় নিয়ে মূলত মধ্যবিত্ত শ্রেণীর উপর জোর দিয়ে এই বাজেট প্রকাশিত হতে পারে।

এই রিপোর্ট হলো আসলে দেশের অর্থনীতির একটি রিপোর্ট কার্ড। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নেতৃত্বে অর্থনীতিবিদদের একটি বিশেষ দল সমীক্ষা চালিয়ে এই অর্থনৈতিক সমীক্ষাটি তৈরি করছে।
যেখানে উল্লেখ করা হয়েছে কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতো ইস্যুতে পরিসংখ্যানগত তথ্য । পাশাপাশি দাবি করা হয়েছে, ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল অবস্থায় আছে। একই সাথে বলা হয়েছে, ভারতে চাকরীর চাহিদা মেটাতে অ-কৃষি ক্ষেত্রে ২০৩০ সাল পর্যন্ত টানা বার্ষিক ৭৮.৫ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ থাকতে পারে বলেও দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

বাজেটের আগে পেশ হলো অর্থনৈতিক সমীক্ষা, গুরুত্ব পাবে মধ্যবিত্তরা
চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ থাকতে পারে বলেও দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

তবে অর্থনৈতিক সমীক্ষায় এও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষ থেকে উৎপাদন খাতে কর্মসংস্থানের হার কিছুটা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। ওই সমীক্ষায় জানানো হয়, গত ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে মূদ্রাস্ফীতির গড় হার ছিল ৬.৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই মূল্যস্ফীতির গড় হার কমে ৫.৪ শতাংশ হয়েছে। এদিকে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের ওই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পরে ৬.৫ থেকে ৭ শতাংশ। পাশাপাশি নির্মলা সীতারামন বলেন, বিশ্বের বৃদ্ধির তুলনায় এগিয়ে ভারত, বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হার যেখানে ৩.২ শতাংশ সেখানে ভারতের বৃদ্ধি ৭ শতাংশের বেশি।

বাজেটের আগে পেশ হলো অর্থনৈতিক সমীক্ষা, গুরুত্ব পাবে মধ্যবিত্তরা

বাজেটের আগে পেশ হলো অর্থনৈতিক সমীক্ষা, গুরুত্ব পাবে মধ্যবিত্তরা

প্রসঙ্গত, আগামীকালের পূর্ণাঙ্গ বাজেট পেশে শরিকদের কথা মাথায় নিয়ে মূলত মধ্যবিত্ত শ্রেণীর উপর জোর দিয়ে এই বাজেট প্রকাশিত হতে পারে। আগামীকাল বাজেটে যেসব বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে সেগুলি হল, উপযুক্ত কর কাঠামো, আবাসনের দাম বৃদ্ধি কমিয়ে আনা, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, গৃহঋণ এর উপর সুদ কমানোর মতো একাধিক বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর