নজরবন্দি ব্যুরো: গত আট বছরে ভারতের অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এর মাধ্যমে যুক্তরাস্ট্রকে পেছনে ফেলেছে দেশটি। তবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) তথ্য অনুযায়ী, বর্তমান প্রবৃদ্ধির হারে ২০২৭ সালের মধ্যে জার্মানিকে ও ২০২৯ সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। শনিবার (৩ সেপ্টেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: চিটফান্ড কাণ্ডে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি অভিযান
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ামেনস ইকোনমিক রিসার্চ বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে ২০২৯ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতির ট্যাগ পেতে পারে। ২০১৪ সালে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল ভারত। সেখান থেকে এই সময়ে সাত ধাপ এগিয়েছে দেশটি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান বলছে, ভারত ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ও ২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্যবধান আরও বাড়িয়েছে। মার্কিন ডলারের ওপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে।

২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, এমনটায় দাবি বিশেষজ্ঞদের

২০১৯ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত অর্থনীতির দিক থেকে ইউকে-কে পিছনে ফেলে দিয়েছে। এই বিষয়ে দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ বিরমানি বলেছেন, ‘ভারত নিজেদের শক্তির মাপকাঠিতে ক্রমশ এগিয়ে চলেছে এবং আমার ধারণা, ২০২৮-৩০ সালের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব। বর্তমানে যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তাতে আরও উপরে উঠে আসা এমন কোনও কষ্টসাধ্য বিষয় নয়।’



