প্রত্যেকবার বাজেট বক্তৃতায় সকলের নজর থাকে কোন কোন জিনিসের দাম কমছে আর কোন কোন জিনিসের দাম বাড়ছে তার উপর। এবার শরিক নির্ভর মোদি সরকারের প্রথম বাজেট কিছুটা জনমোহিনী হবে বলে মনে করেছিলেন অনেকেই। সেই অনুযায়ী কোন কোন জিনিসের দাম কমল তার দিকে নজর রেখেছিলেন সাধারণ মানুষ। সম্পূর্ণ বাজেট বক্তৃতার শেষে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জানা যায়, দাম কমছে মোবাইলের ও সোনার। পাশাপাশি দাম কমছে ক্যানসারের ওষুধের।



বাজেট ঘোষণার পরেই দেখা যায় পড়ে গিয়েছে শেয়ার বাজার। লক্ষ্য করা যায়, কিছুটা কমে গিয়েছে সোনার দাম। কিন্তু মোবাইলের দাম কমার কোন লক্ষণ নেই এখন পর্যন্ত। সবাই আশা করেছিলেন, মোনাইলের দাম কমবে ১০ হাজার পিছু কমপক্ষে ১০০০ টাকা। যদিও সেটা ফলপ্রসূ হয়নি এখনও। কিন্তু কেন? তাহলে মিথ্যাচার হয়েছে বাজেটে? সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে নজরবন্দি.ইন।

মঙ্গলবার ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঘোষনা করেছেন, মোবাইলের যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে। যার ফলে দাম কমবে মোবাইল ফোন এবং চার্যারের। কিন্তু তাহলে এখনও দাম কমছে না কেন?
বাজেটে অর্ধসত্য অর্থমন্ত্রী নির্মলার, কমছেনা মোবাইল ফোনের দাম



সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের (CBIC) চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল জানিয়েছেন, কাস্টম ডিউটি কমানোর ফলে মোবাইলের দাম খুব একটা কমবে না। তাঁর কথায়, অনেক মোবাইল কোম্পানি ভারতে ফোন উৎপাদন করছে। ফলে ভারত থেকে প্রচুর পরিমাণে মোবাইল ফোন রফতানি হচ্ছে। বিদেশি ফোন কেনার লোক কম। তাছাড়া প্রায় প্রত্যেক বিদেশি মোবাইল ব্র্যাণ্ডই ভারতে তাঁদের শাখা খুলে বসেছে। তাই শুধু শুল্কের হার কম বলে দাম পরিবর্তন করা হবে না।







