সস্তা হচ্ছে সোনা, দাম কমল মোবাইলের, কী কী পণ্যের দাম কমাল কেন্দ্র?

দাম কমছে সোনা-রুপোর। সরকার কাস্টম ডিউটি ৬ শতাংশ কমানোর ঘোষণা করেছে। এরফলে ৃবেশ অনেকটাই দাম কমবে সোনা-রুপোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামো৷ বাজেটে নজর দেওয়া হচ্ছে গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে। এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। কোনও কোনও পণ্যে পুরোপুরি করছাড় দেওয়া হয়েছে।

সস্তা হচ্ছে সোনা, দাম কমল মোবাইলের, কী কী পণ্যের দাম কমাল কেন্দ্র?

সোনা-রূপার গয়নার দাম কমানো এবারের বাজেটের উল্লেখযোগ্য চমক বর্তমানে গয়নার বর্ধিত মূল্য মধ্যবিত্তকে সোনা-রূপায় বিনিয়োগ করা থেকে বিরত রাখছে। সেটাই এবার বদলানোর উদ্যোগ নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একই সঙ্গে মোবাইল, চার্জার এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে মূল্য হ্রাসও আমজনতাকে কিছুটা স্বস্তি দেবে।

সস্তা হচ্ছে সোনা, দাম কমল মোবাইলের, কী কী পণ্যের দাম কমাল কেন্দ্র? এক নজরে দেখে নিন

সস্তা হচ্ছে সোনা, দাম কমল মোবাইলের, কী কী পণ্যের দাম কমাল কেন্দ্র?

  • মোবাইল ফোন, চার্জার ও মোবাইল সংক্রান্ত পণ্যে বেসিক কাস্টম ডিউটি বা রাজস্ব শুল্ক ১৫ শতাংশ কমানো হল। এরফলে দাম কমবে মোবাইলের।
  • দাম কমছে সোনা-রুপোর। সরকার কাস্টম ডিউটি ৬ শতাংশ কমানোর ঘোষণা করেছে। এরফলে ৃবেশ অনেকটাই দাম কমবে সোনা-রুপোর।
  • প্ল্য়াটিনামের উপরেও ৬.৪ শতাংশ কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করা হয়েছে। ফলে প্ল্যাটিনামের গহনা ও অন্যান্য পণ্যের দাম কমবে।
  • ক্যানসারের ৩ জীবনদায়ী ওষুধে শুল্কে সম্পূর্ণ  ছাড় ঘোষণা করা হল।
  • সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত পণ্যের দাম কমানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরফলে সোলার প্যানেলের দাম কমবে।
  • ই-কমার্সে টিডিএস-র হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে।
  • ফেরোনিকেল, ব্লিস্টার কপারের উপর থেকে বেসিক কাস্টম ডিউটি তুলে নেওয়া হল।
  • চিংড়ি ও মাছের খাবারের দামেও শুল্ক ৫ শতাংশ কমানো হল।
  • চামড়া ও চামড়াজাত পণ্য়ের দাম কমছে।
  • অ্যামোনিয়াম নাইট্রেটের শুল্কও ১০ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হল।
  • নিউক্লিয়ার এনার্জি, পুনর্নবিকরণ শক্তি, স্পেস, প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন ও হাই-টেক ইলেকট্রনিক্সে ব্যবহৃত মিনারেল বা খনিজের কাস্টম ডিউটিতে ছাড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত