বাজেটে অন্ধ্র-বিহারের জন্য বরাদ্দ মোট ৪১ হাজার কোটি, বিজেপিকে সমর্থনের ‘দাম’ পেলেন চন্দ্রবাবু-নীতিশ!

বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হল ১৫ হাজার কোটি টাকা, অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হল ১৫ হাজার কোটি টাকা। অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। প্রথমবারের জন্য শরিকদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার বিজেপিকে পূর্ণ সমর্থন জানিয়েছে এনডিএ-এর দুই গুরুত্বপূর্ণ শরিক টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নায়ডুর দল এবং জেডিইউ, যেটি নীতিশ কুমারের দল। এই দুই দল মিলিতভাবে ২৮ আসন দিয়ে সমর্থন করেন মোদিকে।

বাজেটে অন্ধ্র-বিহারের জন্য বরাদ্দ মোট ৪১ হাজার কোটি, বিজেপিকে সমর্থনের 'দাম' পেলেন চন্দ্রবাবু-নীতিশ!

এই সমর্থনের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, চন্দ্রবাবু ও নায়ডুকে কি দেবেন মোদি! কেন্দ্রীয় মন্ত্রীসভায় ১০ জন পূর্ণমন্ত্রীর মধ্যে মাত্র ২ জন শরিকদের তরফ থেকে জায়গা পান। বাকি সব বিজেপি। স্পিকার পদ নিয়ে টিডিপি দাবি জানালেও সেখানেও বিজেপির ওম বিড়লাকেই এগিয়ে দেন মোদি। এরপর থেকেই প্রশ্ন জোরালো হয়, তাহলে কি এই দুই গুরুত্বপূর্ণ শরিক ‘বঞ্চিত’ হবেন?

আজ বাজেট ছিল অন্তিম পর্ব। আগেই মোদি কথা দেন, বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করবে কেন্দ্র সরকার। আর অবশেষে দেখা গেল তাই হল। কথা রাখলেন প্রধানমন্ত্রী। বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে। অন্ধ্রপ্রদেশের পাবে ১৫ হাজার কোটি টাকা।

বাজেটে অন্ধ্র-বিহারের জন্য বরাদ্দ মোট ৪১ হাজার কোটি, বিজেপিকে সমর্থনের ‘দাম’ পেলেন চন্দ্রবাবু-নীতিশ!

বাজেটে অন্ধ্র-বিহারের জন্য বরাদ্দ মোট ৪১ হাজার কোটি, বিজেপিকে সমর্থনের 'দাম' পেলেন চন্দ্রবাবু-নীতিশ!

বিহারে নতুন বিমানবন্দর ও মেডিকেল কলেজ তৈরি করা হবে। বিহারে ২১ হাজার কোটি টাকার পাওয়ার প্লান্ট। বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ। চালু হবে বিহার-পাটনা পূর্ণিমা এক্সপ্রেস। বিহারে বুদ্ধগয়া-বৈশালী এক্সপ্রেস ওয়ের ঘোষণা। নালন্দাকে টুরিস্ট স্পট হিসেবে উন্নতি করা হবে। অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনের আওতায় পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হবে। বিশাখাপত্তনম-চেন্নাই করিডরের কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি, অন্ধপ্রদেশে গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত