Budget 2024: তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ নির্মলা সীতারামনের – Live

সংসদে অর্থমন্ত্রী, তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করতে শুরু করলেন নির্মলা সীতারামন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ নির্মলা সীতারামনের।  তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটাই। তাই, এই বাজেট ঘিরে কৌতূহল রয়েছে আমজনতার। প্রত্যাশাও অনেক। একাধিক বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই, সাধারণ মানুষ থেকে শিল্পপতি, মঙ্গলবার সবার নজর থাকবে এই বাজেটের দিকে।

তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ নির্মলা সীতারামনের। এখানে দেখুন, বাজেটে কি কি বলছেন অর্থমন্ত্রী - Live

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ ছেন, তার পূর্ণাঙ্গ নথি কোথায় পাবেন? নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর সমস্ত নথি সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে। www.indiabudget.gov.in এই ওয়েবসাইটে গিয়ে হিন্দি এবং ইংরেজিতে বাজেটের নথি দেখতে পাবেন। পিডিএফ ফর্ম্যাটে বাজেটের নথি আপলোড হবে। ফলে আপনি ডাউনলোড করেও পড়তে পারেন।

তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ নির্মলা সীতারামনের। এখানে দেখুন, বাজেটে কি কি বলছেন অর্থমন্ত্রী – Live

তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ নির্মলা সীতারামনের। এখানে দেখুন, বাজেটে কি কি বলছেন অর্থমন্ত্রী - Live
তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ নির্মলা সীতারামনের। ছবি – ANI

নজরে কৃষকেরা, জানালেন অর্থমন্ত্রী

কৃষকদের জন্য কী কী করেছেন, তার খতিয়ান তুলে ধরলেন নির্মলা। কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে গবেষণার উপর জোর দেওয়া হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। পাঁচ রাজ্যে কিসান ক্রেডিট কার্ড চালু করার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীরতারমন। কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা।

দেশের পূর্ব দিকে নজর কেন্দ্রের, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি

দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি! জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা।

অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নের দরজা খুলে দিল কেন্দ্র

বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে অন্ধ্র। মূলত অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা। প্রসঙ্গত, বিহারের জেডিইউ এবং অন্ধ্রের টিডিপি ‘সংখ্যালঘু’ মোদী সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল।

চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা

প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেখানে দেওয়া হবে ইনসেনটিভ। ইপিএফও-র ওপর নজর দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে তাঁদের জন্য যাঁরা প্রথম চাকরি করছেন। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে দেওয়া হবে ওই বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।

এমএসএমই-র জন্য বিশেষ স্কিম

অর্থমন্ত্রী জানিয়েছেন, এমএসএমই-র দিকে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার। আনা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম, যাতে মেশিন কেনার জন্য লোন নেওয়া যাবে। প্রত্যেক আবেদনকারীকে দেওয়া হবে গ্যারান্টি ১০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি ফি। মুদ্রা লোন বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হল।

৫০০ সংস্থায় ইন্টার্নশিপের বিশেষ সুযোগ ১ কোটি পড়ুয়ার

অর্থমন্ত্রী জানান, আঞ্চলিক শিল্পীদের তৈরি প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে ই কমার্স এক্সপোর্ট হাব তৈরি করা হবে পিপিপি মোডে। এক ছাদের তলায় পণ্য বিক্রি ও রফতানি হবে। এছাড়া একটি বিশেষ স্কিম আনা হচ্ছে, যাক অধীনে আগামী ৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া। ১২ মাস বা এক বছর ধরে হাতে-কলমে কাজ শিখতে পারবেন তাঁরা। প্রতি মাসে ৫০০০ টাকা ও এককালীন ৬০০০ টাকা দেওয়া হবে। সংস্থাগুলি যাতে সিএসআর ফান্ড থেকে ট্রেনিং-এর খরচ বহন করে, সে কথাই বলা হয়েছে বাজেটে।

অসম, হিমাচল প্রদেশকে বন্যা খাতে সাহায্য, গ্রামোন্নয়নে নজর। 

বন্যা রুখতে অসম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী। একই ভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও। গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

সৌরবিদ্যুতের ক্ষেত্রে পড় পদক্ষেপ সরকারের

সৌরবিদ্যুৎ নিয়ে বিশেষ যোজনার কথা উল্লেখ করলেন নির্মলা সীতারামন। তিনি উল্লেখ করেন, সৌরবিদ্যুৎ ব্যবহার করে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য পাওয়া যাবে। অন্তর্বর্তী বাজেটেই এ কথা ঘোষণা করা হয়েছিল। এই স্কিমে ১.২৮ কোটি রেজিস্ট্রেশন হয়েছে ও ১৪ লক্ষ আবেদন জমা পড়েছে।

পরিকাঠামো উন্নয়নে জোর নির্মলার

পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। এই টাকা ভারতের জিডিপি-র ৩.৪ শতাংশ। পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেও উৎসাহ দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিপুল বিনিয়োগ করা হয়েছে, যা অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। আগামী ৫ বছরেও সেই ক্ষেত্রে জোর দেওয়া হবে।

রাজকোষ ঘাটতি ৪.৯ শতাংশ

চলতি অর্থবর্ষে সম্ভাব্য রাজকোষ ঘাটতি হতে পারে ৪.৯ শতাংশ। রাজকোষ ঘাটতি ক্রমশ কমানোর কথা জানালেন নির্মলা।

দাম কমছে তামা, সোনা, রুপো, মোবাইলের

সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র। চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনও দ্রব্যের। আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা হল।

ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বৃদ্ধি

ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার। নিউ ট্যাক্স রেজিম বা নয়া কর কাঠামোয় ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনভোগীরা অতিরিক্ত সুবিধা পাবেন।

দেরিতে আয়কর জমা দিলে কম জরিমানা

দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত