তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে পূর্ব ভারতকে বিশেষ গুরুত্ব দেওয়া হল। পূর্বোদয় উদ্যোগের কথা ঘোষণা করলেন নির্মলা। চারটি রাজ্য রয়েছে এই প্রকল্পে। বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটি ও বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন নির্মলা সীতারামন।
দেশের পূর্বাঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তৃতীয় ইন্ডিয়া সরকারের বাজেটে পূর্বোদয় উদ্যোগের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য এই পূর্বোদয় প্রকল্প নেওয়া হয়েছে। যাতে এইসব রাজ্যের মানবসম্পদ উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরি লক্ষ্যে বিভিন্ন রকম কাজ করা হবে।



এবারের বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা হল। কৃষিখাতে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি টাকা। পাঁচ রাজ্যে কিসান ক্রেডিট কার্ড চালু হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরি হবে। বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন বলে জানালেন নির্মলা সীতারামন। গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে ১১.১১ লক্ষ কোটি টাকা। দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য, সৌর বিদ্যুতের, ক্যান্সারের তিনটি জীবনদায়ী ওষুধের। ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করা হল।
তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক, পূর্ব ভারতকে বিশেষ গুরুত্ব বাজেটে



এদিকে, বিরোধিদের বক্তব্য, এই বাজেট বিহার-অন্ধ্রপ্রদেশের বাজেট! কারণ, শরিকদের খুশি করতে এই দুই রাজ্যকে উদারহস্তে দান করেছে কেন্দ্র সরকার। বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের। লাগাতার ট্রেন দুর্ঘটনার পরেও রেল নিয়ে বাজেটে কিছুই ঘোষণা হল না। সব মিলিয়ে, একদিকে, এই বাজেটের ঢালাও প্রশংসা করছেন বিজেপি নেতারা, সেখানে বিরোধিরা একেবারেই খুশি নন।







