২০২৪-২৫ অর্থবর্ষে বাজেটের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শরিকদের হাত ধরে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
জানা গিয়েছে চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত। ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনটা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একই সাথে রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর কাছেও এই প্রস্তাব পাঠানো হয়েছে।



এর আগে দুবারই একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর বাজেট পেশ করেছিল নির্মলা সীতারামন। তবে এবার শরিদদের নিয়ে এই প্রথম বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন । তাই বাজেট নিয়ে যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের। অন্যদিকে নজিরবিহীনভাবে টানা সপ্তম বার এই বাজেট পেশ করতে চলেছেন তিনি। এর আগে টানা ৬ বার সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী মোরারাজি দেশাই।
কবে পেশ হবে তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট? জানাল কেন্দ্র



অনেকের মতে শরিকদের কথা মাথায় রেখে এই বাজেট অনেকটাই জনমুখী হতে পারে। তাছাড়াও কিছুদিন আগে সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ আরো উস্কে দিয়েছে এই সম্ভাবনাকে। তার কথায় আগামী দিনে এই সরকারের নীতি সুদূরপ্রসারী হতে চলেছে সেইসঙ্গে দূরদর্শিতা পাবে আগামী দিনের বাজেটও।







