HomeTagsBudget 2024

Budget 2024

বাজেটে মধ্যবিত্তের বুকে-পিঠে ছুরি মেরেছে মোদি সরকার, লোকসভায় আক্রমণাত্মক ভঙ্গিতে রাহুল

সোমবার বাজেটের জবাবি ভাষণে বক্তব্য রাখছেন কংগ্রেস সাংসদ তথা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি সমালোচনা করলেন কেন্দ্রের বাজেটের। তাঁর সাফ কথা, এবারের বাজেটে মধ্যবিত্তের বুকে-পিঠে ছুরি মেরেছে মোদি সরকার! আরও কী কী বললেন রাহুল?

কমছেনা মোবাইল ফোনের দাম, বাজেটে অর্ধসত্য অর্থমন্ত্রী নির্মলার

অনেক মোবাইল কোম্পানি ভারতে ফোন উৎপাদন করছে। ফলে ভারত থেকে প্রচুর পরিমাণে মোবাইল ফোন রফতানি হচ্ছে। বিদেশি ফোন কেনার লোক কম। প্রায় প্রত্যেক বিদেশি মোবাইল ব্র্যাণ্ডই ভারতে তাঁদের শাখা খুলে বসেছে।

উদ্যোক্তা এবং স্টার্ট-আপ সংস্থাগুলির জন্য সুখবর, উঠে যাচ্ছে ‘দেবদূত কর’!

মঙ্গলবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সব ধরনের লগ্নির ক্ষেত্রেই তুলে নেওয়া হচ্ছে এই কর। তিনি জানান, বিশেষ করে স্টার্ট-আপের পাশাপাশি দেশে উদ্যোগপতি গড়ে তোলার পরিবেশ তৈরি ও উদ্ভাবনে জোর দেওয়াই সিদ্ধান্তের লক্ষ্য।

লোকসভার প্রথম বক্তৃতাতেই অসংসদীয় শব্দের ব্যবহার, সমালোচনার মুখে অভিজিৎ!

ভোটের আগে অভিজিৎ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, মহাত্মা গান্ধী নাকি নাথুরাম গডসে কার পক্ষে থাকা উচিত তা নিয়ে তাঁর মধ্যে বিভ্রান্তি রয়েছে। গডসে কেন গান্ধীকে হত্যা করেছিলেন সেটাও ভাবার বিষয় বলে মন্তব্য করেন তিনি। আজ লোকসভায় বক্তৃতা করতে উঠলে এই প্রসঙ্গেই তমলুকের সাংসদকে খোঁচা দেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গডসে না গান্ধী কার পক্ষে অভিজিৎ তা জানতে চান তিনি। রেগেমেগে গিয়ে অভিজিৎ গগৈকে বলেন, স্টুপিড অর্থাৎ, বোকা!

চিয়ারলিডারের সংখ্যাটা অনেক কমেছে, বিজেপিকে বেলাগাম আক্রমণ অভিষেকের!

আক্রমণাত্মক ভঙ্গিতে ভাষণ দিলেন প্রায় এক ঘন্টা। তুমুল হইচই শুরু হল লোকসভায়। পাঠান সিনেমার ডায়লগ ধার করে তৃণমূল সেনাপতি বিজেপি সাংসদদের বললেন, "সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, আবহাওয়া পরিবর্তন হতে চলেছে।"

বাজেটের প্রকৃত অর্থ কী? অ্যাক্রনিমে ভেঙে বোঝালেন অভিষেক, হতবাক বিজেপি!

অভিষেক বলেন, "গতকাল আমি বাজেট শুনেছি এই সংসদে বসেই। আমি শুধু লোকসভায় একটাই তফাত দেখতে পারছি, সেটা হল বিজেপির চিয়ারলিডার কমে গিয়েছে। নেতামন্ত্র সব একই আছে। কিন্তু, টেবিল চাপড়ানোর জন্য আর পর্যাপ্ত লোক নেই!”

বুধে সংসদ অভিষেকময়, বাজেটের জবাবি ভাষণে ঝড় তুললেন তৃণমূল সেনাপতি!

অভিষেক বক্তব্য রাখাকালীন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু কটুক্তি করেন। সেই সময় নিজের মেজাজ হারান অভিষেক। তিনি স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেন সৌমিত্র যেন ক্ষমা চান। যদিও তা হয় না, স্পিকার সৌমিত্রর মন্তব্যকে নিন্দা জানান এবং সেটিকে লোকসভার রেকর্ড থেকে মুছে দেবার কথা ঘোষণা করেন।

Trending Now