বাজেটে মধ্যবিত্তের বুকে-পিঠে ছুরি মেরেছে মোদি সরকার, লোকসভায় আক্রমণাত্মক ভঙ্গিতে রাহুল

এই মুহূর্তে লোকসভায় চলছে বাজেট অধিবেশন। তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে এনডিএ সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এই মুহূর্তে লোকসভায় চলছে বাজেট অধিবেশন। তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে এনডিএ সরকার। আর আজ, সোমবার বাজেটের জবাবি ভাষণে বক্তব্য রাখছেন কংগ্রেস সাংসদ তথা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি সমালোচনা করলেন কেন্দ্রের বাজেটের। তাঁর সাফ কথা, এবারের বাজেটে মধ্যবিত্তের বুকে-পিঠে ছুরি মেরেছে মোদি সরকার! আরও কী কী বললেন রাহুল?

এর আগে লোকসভার বিশেষ অধিবেশনেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাহুল। সেবার তিনি বলেন, গোটা দেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করছে মোদি সরকার। সঙ্গে তিনি বিভিন্ন ধর্মগুরুদের ছবি লোকসভায় নিয়ে এসে বলেন, প্রত্যেকেই ‘অভয় মুদ্রা’ দেখাচ্ছেন, আর সেটাই কংগ্রেসের প্রতীক। তিনি বলেন, অহিংসার পক্ষে বরাবর কংগ্রেসের লড়াই অতীতেও জারি ছিল, বর্তমানেও রয়েছে এবং আগামীতেও তাই থাকবে।

r 1

আজকের বক্তব্যেও রাহুল শুরুতেই সেই ‘অভয় মুদ্রা’-র প্রসঙ্গ উত্থাপন করেন। আবারও বলেন, সেই ভয়ের পরিবেশের কথা। এরপর চলে আসেন সরাসরি বাজেটের কথা। রাহুল বলেন, “এবারের বাজেটে মধ্যবিত্তের বুকে পিঠে ছুরি মেরেছে মোদি সরকার। ছোট ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। দেশ পদ্মের চক্রব্যূহে আটকে গিয়েছে। বিজেপির শাসনে সবাই বিরক্ত। কৃষকদের সঙ্গে দেখা করতে রাজি নয় সরকার।” সঙ্গে তিনি কথা দেন, আগামীতে ক্ষমতায় এলে কৃষকদের জন্য নির্দিষ্ট এমএসপি বিল আনবে ইন্ডিয়া জোট। পাশাপাশি, নিট দুর্নীতি প্রসঙ্গেও তিনি বলেন, “বিগত ১০ বছরের ৭০ বার প্রশ্ন ফাঁস হয়েছে!”

বাজেটে মধ্যবিত্তের বুকে-পিঠে ছুরি মেরেছে মোদি সরকার, লোকসভায় আক্রমণাত্মক ভঙ্গিতে রাহুল

বাজেটে মধ্যবিত্তের বুকে-পিঠে ছুরি মেরেছে মোদি সরকার, লোকসভায় আক্রমণাত্মক ভঙ্গিতে রাহুল

এদিন মহাভারতের একটি গল্প শোনান রাহুল গান্ধী। বলেন, “অভিমন্যুকে চক্রব্যূহে আটকে ছয় জন মিলে মেরে ফেলেছিল। আমি কিছুটা চক্রব্যূহে নিয়ে গবেষণা করেছি। সেখানে দেখেছি, চক্রব্যূহ আসলে পদ্মের মতো দেখতে হয়। সেখানেও থাকে ভয়। ঠিক যেমন এখন গোটা দেশ ভীত। বিজেপির নেতারাও ভয়ে থাকেন। আমি জানি। অভিমন্যুর সাথে যা করা হয়েছিল তাই এখন দেশের মানুষের সঙ্গে করছে মোদি সরকার। ঠিক সেরকমই ছয়জন দেশ চালাচ্ছেন। নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহ, মোহন ভাগবত, আদানি আর অম্বানি!” রাহুলের এই মন্তব্যে ঝড় ওঠে লোকসভায়। প্রতিবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত