বাজেটের প্রকৃত অর্থ কী? অ্যাক্রনিমে ভেঙে বোঝালেন অভিষেক, হতবাক বিজেপি!

বাজেট অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাবি ভাষণকে কেন্দ্র করে তুমুল হইহট্টগোল লোকসভায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাজেট অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাবি ভাষণকে কেন্দ্র করে তুমুল হইহট্টগোল লোকসভায়। বুধবার সকাল থেকেই ‘ইন্ডিয়া’ জোটের নেতানেত্রীরা বাজেটের বিরোধিতা করে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। এরপর অধিবেশনে তৃণমূলের তরফে বক্তব্য রাখেন অভিষেক। এদিন নিজের বক্তব্যে বাজেট শব্দটিকে অ্যাক্রনিমে ভেঙে একটি নতুন অর্থ তৈরি করলেন।

ইংরেজি শব্দ বাজেট (BUDGET) ছয় অক্ষরের। প্রথম অক্ষর ‘বি’। অভিষেকের মতে, এই ‘বি’-এর অর্থ তাঁর কথায়, ব্রিট্রেয়াল অর্থাৎ, বিশ্বাসঘাতকতা। ‘ইউ’-এর অর্থ, আনএমপ্লোয়মেন্ট, অর্থাৎ বেকারত্ব। ‘ডি’-এর অর্থ, ডিপ্রাইভ অর্থাৎ, বঞ্চনা। ‘জি’-এর অর্থ ঘোটালা বা গ্যারান্টি। ‘ই’-এর অর্থ এনসেন্ট্রিক অর্থাৎ উদ্ভট। এবং, ‘টি’-এর অর্থ অভিষেকের মতে, ট্র্যাজিক! এদিন সংসদে প্রায় একঘন্টার বেশি বক্তব্য করলেন তৃণমূল সেনাপতি। আর সেখানে ঘুরে ফিরে এল বাজেটের নতুন এই অর্থ!

বাজেটের প্রকৃত অর্থ কী? অ্যাক্রনিমে ভেঙে বোঝালেন অভিষেক, হতবাক বিজেপি!

অভিষেক বক্তৃতা করার সময় প্রথমে অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন দিলীপ শইকিয়া। তৃণমূল সাংসদ বাজেটে কীভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে তা নিয়ে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় বিজেপির বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু কটুক্তি করেন। সেই সময় নিজের মেজাজ হারান অভিষেক। তিনি পাল্টা বলেন, সৌমিত্র নিজের স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন! দু’পক্ষের বাদানুবাদে সংসদ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দিলীপের বদলে স্পিকার ওম বিড়লা পরিস্থিতি সামাল দিতে আসেন।

বাজেটের প্রকৃত অর্থ কী? অ্যাক্রনিমে ভেঙে বোঝালেন অভিষেক, হতবাক বিজেপি!

সংসদের নিয়মানুযায়ী, যারা এই সংসদের সদস্য নন, অর্থাৎ সাংসদ নন, তাঁদের নাম নিয়ে আলোচনা করা যায় না। মমতা বা সুজাতা কেউই সেই অর্থে সংসদের সদস্য নন। অভিষেক নিজের বক্তব্য থামিয়ে স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেন সৌমিত্র যেন ক্ষমা চান। যদিও তা হয় না, স্পিকার সৌমিত্রর মন্তব্যকে নিন্দা জানান এবং সেটিকে লোকসভার রেকর্ড থেকে মুছে দেবার কথা ঘোষণা করেন।

সবমিলিয়ে এদিন সংসদে অভিষেকের বক্তব্যই ছিল সবচেয়ে আকর্ষণীয়। বাজেটের সমালোচনার পাশাপাশি বিগত পাঁচ বছরে মোদি সরকার কীভাবে বাংলাকে বঞ্চিত করেছে তা তুলে ধরেন তিনি। দাবি করেন, মনরেগা বা ১০০ দিনের কাজের জন্য বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে। সঙ্গে অভিষেক বলেন, “গতকাল আমি বাজেট শুনেছি এই সংসদে বসেই। আমি শুধু লোকসভায় একটাই তফাত দেখতে পারছি, সেটা হল বিজেপির চিয়ারলিডার কমে গিয়েছে। নেতামন্ত্র সব একই আছে। কিন্তু, টেবিল চাপড়ানোর জন্য আর পর্যাপ্ত লোক নেই!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত