Union Budget 2022: বকেয়া কর দেওয়ার জন্য করদাতারা পাবেন দুই বছর, বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের কর ব্যবস্থজাকে সরলীকরণের ক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র সরকার। মঙ্গলবার বাজেট পেশের সময় বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন দেশের করদাতাদের আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দু’বছর পর। অর্থাৎ বকেয়া কর দেওয়ার জন্য করদাতারা পাবেন দুই বছর। কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

আরও পড়ুনঃ Union Budget 2022: বকেয়া কর দেওয়ার জন্য করদাতারা পাবেন দুই বছর, বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হল। কো-অপারেটিভগুলির সারচার্জ ১২ শতাংশ থেকে কমে হল ৭ শতাংশ। অর্থাৎ বিশেষভাবে ছাড় দেওয়া হচ্ছে কো-অপারেটিভ কোম্পানিগুলি। পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ। বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। ডিজিটাল সম্পত্তির লেনদেনে থাকছে ৩০ শতাংশ আয়কর। তবে একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো।

রাজ্যগুলিকে সাহায্যের জন্য ১ লক্ষ কোটি টাকার ফান্ড। রাজ্যগুলিকে  স্টেট ডোমেস্টিক প্রডাক্টের ৪ শতাংশ ধার অনুমোদন করা হচ্ছে। রাজ্যগুলিকে বিনিয়োগের জন্য সাহায্য করবে কেন্দ্র সরকার। আগামী অর্থবর্ষে কার্যকরী মূলধনী ব্যয় হতে পারে আনুমানিক ১০.৬৮ লক্ষ কোটি টাকা। যা জিডিপি-র ৪.১ শতাংশ।

বকেয়া কর দেওয়ার জন্য করদাতারা পাবেন দুই বছর, বিশেষ ছাড় পেল কর্পোরেট সেক্টর 

Image

২০২৫-২৬ সালে রাজকোষের ঘাটতি সাড়ে ৪ শতাংশের কম হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে কর্পোরেট সেক্টরে কর ছাড় দেওয়া হলেও কমছে না ব্যক্তিগত কর ছাড়ের বিষয়টি। শ্রমজীবী মানুষের জন্য এই বাজেট বিশেষ একটা সুবিধের নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত