Union Budget 2023: মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড়, কী ঘোষণা সরকারের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২৪ এর নির্বাচনের আগে মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড় মোদি সরকারের। কর ছাড় নিয়ে বাজেট পেশের দিন বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আয়কর ব্যবস্থা অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ। ১৫ লক্ষ টাকার উপরে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।

আরও পড়ুনঃ Pan and Aadhaar Card: প্যান ও আধার নিয়ে বিরাট ঘোষণা, কী বললেন অর্থমন্ত্রী?

৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৫ শতাংশ হারে। ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ১০ শতাংশ হারে। ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ১৫ শতাংশ হারে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ২০ শতাংশ হারে। ১৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৩০ শতাংশ হারে।

মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড়, কী সুবিধে দিচ্ছে সরকার? 
মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড়, কী সুবিধে দিচ্ছে সরকার? 

একইসঙ্গে অর্থমন্ত্রীর ঘোষণা, মধ্যবিত্তদের সুবিধা করতে হবে, বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান, বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হত না। এবার সেটা আরও বাড়িয়ে দেওয়া হল।

মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড়, কী সুবিধে দিচ্ছে সরকার? 

মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড়, কী সুবিধে দিচ্ছে সরকার? 
মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড়, কী সুবিধে দিচ্ছে সরকার? 

৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা করা হয়েছে। একইসঙ্গে পোস্ট অফিসের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন