নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের বাজেটে ডিজিটাল কারেন্সি নিয়ে সরকার কী ঘোষণা করে সেদিকে সকলের নজর ছিল। সেই মতো এদিন প্যান ও আধার নিয়ে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর কথায়, ডিজিট্যাল ক্ষেত্রে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
একইসঙ্গে তিনি জানালেন, এখন থেকে ডিজি লকারে সংরক্ষিত আধার ঠিকানা প্রমাণ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি ঠিকানা প্রমাণ হিসেবে ডিজিটাল আধার বা ডিজি লকারে সংরক্ষিত আধার ব্যবহার করতে পারবেন। এটি সর্বদা আপনার কাছে আধারের ফিজিক্যাল কপি রাখার ঝক্কি কমাবে।

মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য সুনিশ্চিত ঋণের ব্যবস্থা। এ জন্য ৯ হাজার কোটি টাকার তহবিল গড়বে সরকার। সমস্ত পুরনো গাড়ি ও অ্যাম্বুলেন্স তুলে নিতে হবে। এর জন্য রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়া হবে। রাজ্যগুলির জন্য কিছু সুখবরও দিলেন অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারগুলিকে ৫০ বছরের সুদবিহীন ঋণ আরও এক বছরের জন্য বাড়ানো হবে।
একইসঙ্গে তিনি দাবি করলেন, রাজ্যগুলিকে ‘এক জেলা, এক পণ্য’ এবং জিআই পণ্য এবং অন্যান্য হস্তশিল্পের প্রচার ও বিক্রয়ের জন্য রাজ্যের রাজধানী বা রাজ্যের সর্বাধিক জনপ্রিয় পর্যটন গন্তব্যে একটি ‘ইউনিটি মল’ স্থাপন করতে উৎসাহিত করা হবে।
প্যান ও আধার নিয়ে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী

মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। নাম ‘মহিলা সম্মানপত্র’। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে। এমনটাই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।



