Union Budget 2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে, দাবি অর্থমন্ত্রী নির্মলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে ক্রমাগত চাপানুতোর শুরু হয়েছে। এরই মধ্যে বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে। যার এই মুহুর্তে পরিমাণ ৭৯ হাজার কোটি টাকা।

আরও পড়ুনঃ Union Budget 2023: পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

এছাড়াও রেলের জন্য ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করা হল। ঘোষণা অর্থমন্ত্রীর। ৫০টি নতুন বিমানবন্দর ও হেলিপ্যাড গড়ে তোলা হবে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য। ম্যানহোল থেকে মেশিন হোল মোড—সব শহরের পয়ঃপ্রণালী উন্নয়নের জন্য বরাদ্দ করবে সরকার। একইসঙ্গে ১৩.৭ লক্ষ কোটি টাকা সরকারি বিনিয়োগ হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে, দাবি অর্থমন্ত্রীর 
প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে, দাবি অর্থমন্ত্রীর 

আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। ঘোষণা করলে সীতারামন।  কর্নাটকে সেচ ব্যবস্থার উন্নতিতে ৫,৩০০ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্যের কথা ঘোষণা করল সরকার। পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতিতে জোর দেওয়া হবে। শিক্ষকদের প্রশিক্ষণে বিশেষ জোর। ওষুধ ক্ষেত্রে গবেষণায় বিশেষ প্রকল্প করা হবে। পঞ্চায়েত স্তরে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সংযোগ করা হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে, দাবি অর্থমন্ত্রীর 

প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে, দাবি অর্থমন্ত্রীর 
প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে, দাবি অর্থমন্ত্রীর 

পরিবহণ পরিকাঠামো উন্নয়নের ১০০টি প্রকল্প খাতে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করবে সরকার। ম্যানগ্রোভ রোপনের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে। একইসঙ্গে ৫০ টি বিমানবন্দর, হেলিপ্যাড তৈরি করার কথাও এদিন বাজেট পেশের সময় জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত