নজরবন্দি ব্যুরোঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট পেশের সময় অর্থনমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, গত বাজেটের ওপর ভিত্তি করে এবারের বাজেট তৈরি করা হয়েছে। সারা বিশ্ব উজ্জ্বল অর্থনীতির দেশ হিসাবে ভারতকে দেখে। আমাদের দৃষ্টি কিছু অর্থনৈতিক সংস্কারের দিকে থাকবে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ। জানালেন অর্থমন্ত্রী।
আরও পড়ুনঃ Driving License: মাত্র চার ঘন্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স, বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার


অর্থমন্ত্রী বলেন, আমরা করোনার সময় নজর দিয়েছি, দেশের কেউ যেন অভুক্ত না থাকে। এখন অমৃতকাল চলছে। আমাদের লক্ষ্য, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর অর্থনীতি গড়ে তোলা। এবং তা করতে গিয়ে ‘সবকা সাথ সবকা প্রয়াস’ মন্ত্র নিয়ে চলবে সরকার। আমাদের প্রধান লক্ষ্য, নাগরিক বিশেষ করে যুবাদের জন্য জন্য সুযোগ তৈরি করেছি। কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছি। এবং মজবুত মাইক্রো ইকোনমিক ব্যবস্থা গড়ে তুলেছি।

৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজ়ড করা হবে। তৈরি হবে ডেটাবেস। এতে কৃষকরা উৎপাদনের সঠিক দাম পাবেন। নজর রাখবে সরকার। তাঁর কথায়, কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। মিলেটের উন্নয়নে বিশেষ জোর। আমরা বিশ্বে সর্বাধিক উৎপাদন করি। জোয়ার, বাজরা, রাগির অনেক উপকারিতা রয়েছে। হর্টিকালচারের জন্য ২ হাজার ২০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।
পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল, জানালেন অর্থমন্ত্রী

ওষুধ উৎপাদনে গবেষণায় জোর দেওয়া হবে। দেশজুড়ে তৈরি হবে ১৫৭ টি মেডিকেল কলেজ। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পশুপালন এবং মৎস্যচাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার।









