নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষার পর কেটে যেত দিনের পর দিন। তারপরেও লাইসেন্স মিলতে একের পর এক জটিলতার সম্মুখীন হতে হত প্রাপকদের। সেই ঝক্কি এবার থেকে আর নয়। মাত্র চার ঘন্টায় মিলবে ডাইভিং লাইসেন্স। মঙ্গলবার রাজ্যের মধ্যে প্রথম এই পাইলট প্রোজেক্ট চালু হল হাওড়ার সাঁতরাগাছিতে। যার উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আরও পড়ুনঃ Asaram: শিষ্যাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ধর্মগুরু আসারাম বাপুর


মন্ত্রীর কথায়, পরিবহন দফতরের তরফে একাধিক নাগরিক পরিষেবা চালু করা হয়েছে। একাধিক পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল অনলাইনে ডিজিটাল লাইসেন্স পরিষেবা। যার ফলেই চার ঘন্টার মধ্যে মোবাইল লাইসেন্সের কপি চলে আসবে। পরে ক্যুরিয়ারের মাধ্যমে বাড়িতে স্মার্টকার্ড লাইসেন্স পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রীর কথায়, আগে লাইসেন্স নিতে গেলে দালালদের মুখোমুখি হতে হত গাড়ির মালিকদের। এখন আর সেই সমস্যা থাকবে না। একইসঙ্গে পরিবহণ ব্যবস্থাকে স্বচ্ছ রেখে মানুষকে দ্রুত পরিষেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি মোটর ভেহিকেলস অফিসে এসেই সমস্ত পরিষেবা পাবেন। একইসঙ্গে আরও কিছু পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মাত্র চার ঘন্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স, শুরু করলেন পরিবহনমন্ত্রী

একইসঙ্গে পরিবহন দফতরের তরফে ফ্যান্সি নম্বর দেওয়ার ক্ষেত্রে এবার নিলাম ডাকবে রাজ্য। সেক্ষেত্রে নিলামে ওথা সর্বোচ্চ দর যে গাড়ির থাকবে, সে গাড়ির মালিক ফ্যান্সি নম্বর পাবেন। গাড়ি কেনার আগে ফ্যান্সি নম্বর বুক করা যাবে। চালু করা হচ্ছে ফিফো পরিষেবা।









