Asaram: শিষ্যাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ধর্মগুরু আসারাম বাপুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক শিষ্যাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন খাটছেন জোধপুরের জেলে। এর মধ্যেই অন্য এক শিষ্যাকে ধর্ষণের দায়েও যাবজ্জীবন হল স্বঘোষিত গুরু আসারাম বাপুর। ২০১৩ সালের একটি ধর্ষণের ঘটনায় তাঁকে এই সাজা দিল গুজরাতের গান্ধীনগরের দায়রা আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে আসারামকে।

আরও পড়ুনঃ ১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড়, জানালেন উপাচার্য বিদ্যুৎ

৮১ বছরের আসারামকে সাজা দেওয়ার আগে গান্ধীনগর আদালত মন্তব্য করে, দোষী সাব্যস্ত ব্যক্তি ‘অপরাধে অভ্যস্ত’। ফলে যাবজ্জীবন সাজাই তাঁর জন্য উপযুক্ত শাস্তি। পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও করা হয় দোষীকে। ২০১৩ সালের ধর্ষণের অপরাধে আজীবন কারাবাসের সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা হয় গডম্যানের।

শিষ্যাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ধর্মগুরু আসারাম বাপুর

দায়রা আদালতের বিচারক ডি কে সোনি এদিনের শুনানি শেষে বিকাল সাড়ে তিনটে নাগাদ কঠিন সাজার চূড়ান্ত আদেশ দেন। স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৫৪এ, ৩৭০ সহ একাধিক ধারায় মামলা রুজু করে। সেই মামলায় সোমবার আসারামকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শিষ্যাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ধর্মগুরু আসারাম বাপুর

ধর্ষণ মামলায় স্বঘোষিত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করা হলেও, অভিযোগের হাত থেকে রেহাই পেয়েছে আসারামের স্ত্রী সহ আরও ছয় জন। আসারাম বাপু বর্তমানে যোধপুরের একটি জেলে বন্দি রয়েছেন।

শিষ্যাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ধর্মগুরু আসারাম বাপুর

26 5

২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০১৮ সালে যোধপুরের আদালত এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এবার আরও একটি ধর্ষণের অভিযোগেও দোষী সাব্যস্ত হল আসারাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন