Vidyut Chakraborty: ১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড়, জানালেন উপাচার্য বিদ্যুৎ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল বীরভূমে পা রেখে নোবেলজয়ী অর্থনীতিবীদ অমর্ত্য সেনের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সরকারের দফতর থেকে কাগজ অমর্ত্য সেনের হাতে তুলে দিতে দেখা যায় তাঁকে। তাতেও বিতর্ক থামেনি। বরং অমর্ত্য সেনের বাড়ি সম্পর্কিত কাগজ অপ্রাসঙ্গিক বলেই দাবি করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি ১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড় তাঁরা।

আরও পড়ুনঃ Calcutta High Court: সিবিআইয়ের ভূমিকা বিরক্ত বিচারপতি, নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনা

গতকালের ঘটনা প্রসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, তাঁদের কাছে যে নথি রয়েছে, তাতে অমর্ত্য সেনের ১.২৫ একর জমিই রয়েছে। অমর্ত্য সেনের অপমান হোক সেটা চাই না। কারণ, তিনি আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাঁর কথায়,  সরকার পক্ষ, প্রশাসন এবং বিশ্বভারতীর লোকজনরা উপস্থিত থাকুন। একেবারে মাপজোক করে সমস্যা মিটিয়ে নেওয়া হোক।

১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড়, জানালেন উপাচার্য 
১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড়, জানালেন উপাচার্য 

তাঁর কথ্যা, বিশ্বভারতীর বিপুল জমি দখল হয়ে গেছে। সেই সমস্ত জমি পুনরায় উদ্ধারের কাজ শুরু করেছেন তিনি। অমর্ত্য সেন জমি ফিরিয়ে দিয়ে অন্যদের বার্তা দিক। মত উপাচার্যের।

১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড়, জানালেন উপাচার্য 

১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড়, জানালেন উপাচার্য 
১৩ ডেসিমেল জমি দখলের বিষয়ে এখনও অনড়, জানালেন উপাচার্য 

গতকাল অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে বিজেপি ও বিদ্যুৎ চক্রবর্তী দের একযোগে আক্রমণ করে বলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোর্ট কাছারি করে সব হবে না। জনতার আদালতও রয়েছে। এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় শিক্ষা দফতর আশা করি এ ভাবে যথেচ্ছচারিতার খোঁজ নিয়ে দেখবে। বিজেপি করলে সাত খুন মাপ। এটা হতে পারে না। আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।  কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, অমর্ত্যদাকে বিজেপি যেন অপমান যেন না করে।  একইসঙ্গে তিনি বলেন, ওরা আপনার সম্পর্কে যা বলছে তা বাংলার মানুষ মোটেও ভালভাবে নিচ্ছে না। আপনি কখনও ওদের কথায় মানসিকভাবে ভেঙে পড়বেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন