আগামীকাল সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ। সেখানেই পূর্বাভাস দিয়ে আর্থিক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, আগামী বর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৮ থেকে ৮.৫ শতাংশ। এমনকি চলতি আর্থিক বর্ষে আর্থিক বৃদ্ধির হাত থাকবে ৯.২ শতাংশ।
রাষ্ট্রপতি ভাষণের মাধ্যমেই ৩১ তারিখ থেকে শুরু বাজেট অধিবেশন। এই অধিবেশনের প্রথম দফা শেষ হবে ১১ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল অবধি।