নজরবন্দি ব্যুরোঃ আজ থেকেই শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমেই শুরু হল অধিবেশন। সেখানেই রাষ্ট্রপতির বার্তা আগামী ২৫ বছরে তৈরি হবে শক্তিশালী ভারত।
আরও পড়ুনঃ Union Budget: খোলা মনে উত্তম চর্চা করুন, সংসদ শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর
শুরুতেই স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপুর্তি উপলক্ষে সমস্ত বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এছাড়াও বিগত ৭৫ বছর ধরে ভারতের উন্নয়নে যাদের অংশসগ্রহণ ছিল তাঁদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রচুর পরিমাণে ভ্যাকসিন উৎপাদনের মাধ্যমে করোনার বিরুদ্ধে ব্যাপক লড়াই দিতে পেরেছে দেশ। ইতিমধ্যেই প্রায় ১৫০ কোটি ভ্যাকসিন উৎপাদন করে বিশ্বে নজীর গড়েছে ভারত।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, কোভিডে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। তবুও মারন রোগের ভয়াবহতাকে উপেক্ষা করে দেশের প্রথম সারীর যোদ্ধারা এখনও অবধি লড়াই জারি রেখেছেন। তাঁদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। আয়ুষ্মান ভারতের মাধ্যমে যেমন দেশের গরীব মানুষদের চিকিৎসার সুবিধা দেওয়া গেছে, ঠিক তেমনই জন ঔষধি কেন্দ্র তৈরি করে সুচিকিৎসা প্রদান করেছে সরকার।
Our small-scale farmers have a significant role in the country's development; my govt has always prioritised 80% small-scale farmers. As part of PM Kisan Samman Nidhi, over 11 crore families of farmers benefitted: President Ram Nath Kovind pic.twitter.com/Z4oeg25hkd
— ANI (@ANI) January 31, 2022
কোনও মানুষ যাতে না অভুক্ত অবস্থায় থাকে সেজন্য সরকারের তরফে পিএম গরীব কল্যাণ যোজন করা হয়েছে। আগামী মার্চ মাস অবধি খাদ্য সরবরাহের এই ব্যাপক অভিযান চালাবে কেন্দ্র সরকার। সরকারের জন ধন যোজনার মাধ্যমে অতিমারি পর্বে প্রায় ৪৪ কটি গরীব মানুষ উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে প্রায় ২৮ লক্ষ্য মানুষ এর সুবিধা পেয়েছেন।
It is a matter of joy that all 33 Sainik Schools have now started giving admission to girls too. Govt has also approved the entry to women cadets at the National Defence Academy (NDA). The first batch of women cadets will come to NDA in June 2022: President Kovind#BudgetSession pic.twitter.com/luOuMl56SH
— ANI (@ANI) January 31, 2022
উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলাদের উন্নয়নে এগিয়ে এসেছে সরকার। পাশপাশি মুদ্রা যোজনার মাধ্যমে সরকার আয়ের উৎস বাড়িয়েছে। নতুন শিক্ষা নীতির মাধ্যমে আঞ্চলিক ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার ইত্যিমধ্যেই মহিলাদের বিয়ের বয়স ১৮ বছর থেকে ২১ বছর অবধি বাড়িয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
২৫ বছরে তৈরি হবে শক্তিশালী ভারত, সংসদের ভাষণে রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে দেশের প্রায় ৮০ শতাংশ লঘু কৃষক উপকৃত হচ্ছেন। যার সংখ্যা ১১ কোটির অধিক। একাধিক স্বাস্থ্য কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথাও বলা হয়েছে। আগামী দিনে খেল দুনিয়াতেও যাতে ভারত আরও পদক আনতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।






