Union Budget: খোলা মনে উত্তম চর্চা করুন, সংসদ শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের মুখে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। এই পরিস্থিতিতে কোনও গোল মাল যাতে না হয়ে সেজন্য সমস্ত দলগুলিকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ অবশেষে করোনা মুক্ত সুর সম্রাজ্ঞী, স্বস্তি পরিবার থেকে ফ্যানদের

এদিন প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সকলকে বাজেট অধিবেশনের শুরুতেই স্বাগত। বর্তমান বিশ্বের পরিস্থিতিতে ভারতে অনেক কিছু সুযোগ রয়েছে। আগামী দিনের দেশের উন্নতি সাধনে বাজেট অধিবেশন ব্যাপকভাবে প্রভাব ফেলবে। এবারের অধিবেশনের খোলা মনে উত্তম চর্চা করুন। যা দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

তাঁর সংযোজন, আশা করব নির্বাচন কোনওভাবেই প্রভাব না ফেলে। ভারতের অর্থনীতি বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বাজেট অধিবেশন আগামী দিনে দেশের অর্থনৈতিক প্রগতির জন্য লাভজনক হবে। ভোট নিজের জায়গায় বাজেট নিজের জায়গায়। আশা করব, দেশের উন্নতির কথা মাথায় রেখে সাংসদরা একযোগে কাজ করবেন।

খোলা মনে উত্তম চর্চা করুন, নির্বাচনের রাজনীতিকে বাইরে রাখার আর্জি প্রধানমন্ত্রীর 

Image

উল্লেখ্য, দিন কয়েক আগেই নিউ ইয়র্ক টাইমসের পেগাসাস নিয়ে ভারত সরকারকে নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে। ইতিমধ্যেই সেই ইস্যুতে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। সংসদের বাজেট অধিবেশনেও একই ইস্যুতে সরব হবেন সাংসদরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত