Union Budget 2022: করোনার কারণে বাদ হালুয়া পরিবেশন, বাজেট হবে পেপারলেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উর্ধ্বমুখী করোনার কোপে এবারে বাদ পড়ছে বাজেট অধিবেশনের বেশ কিছু নীতি। সেই তালিকায় প্রথমেই থাকছে হালুয়া পরিবেশন। গত কয়েক বছর ধরে তা নিজেই করে থাকেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু দিল্লির করোনার কারণে বাদ হালুয়া পরিবেশন। সেইসঙ্গে গতবারের মতো এবারেও বাজেট অধিবেশন হবে পেপারলেস।

আরও পড়ুনঃ F-35 Fighter: প্রযুক্তি হাতিয়ে নেবে চিন, সমুদ্রে ভেঙে পড়া যুদ্ধবিমান খুঁজতে মরিয়া আমেরিকা!

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দিল্লির করোনা পরিস্থিতি সহ দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের হালুয়া পরিবেশনের পর্ব আর থাকছে না। শুধুমাত্র কোর জকর্মীদের জন্য করা হয়েছে বিশেষ মিষ্টির ব্যবস্থা। সেখানেও স্বাস্থ্য বিধির বিষয়টিকে মাথায় রাখা হয়েছে।

গত কয়েক বছর ধরে নিজের দফতরে রীতি দায়িত্বের সঙ্গে পালন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিজে হাতে তৈরি হালুয়া কর্মীদের মধ্যে বিলি করে থাকেন। সাধারণত লক ইন পিরিয়ডে হয়ে থাকে এই রীতি।

বাজেট অধিবেশনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই নর্থ ব্লকে উপস্থিত হয়ে থাকেন অর্থ মন্ত্রকের আধিকারিকরা। বাজেট পেশ না হয়া অবধি যেতে পারবেন না তাঁরা। এটা মুলত বাজেটের গোপনীয়তা বজায় রাখার জন্য এটা করা হয়ে থাকে।

করোনার কারণে বাদ হালুয়া পরিবেশন, বাজেটেও করোনা কাঁটা 

করোনার কারণে বাদ হালুয়া পরিবেশন, বাজেটেও করোনা কাঁটা 
করোনার কারণে বাদ হালুয়া পরিবেশন, বাজেটেও করোনা কাঁটা 

গতবারের মতো এবারেও বাজেট হবে পেপারলেস। মোবাইল অ্যাপের মাধ্যমে পরিবেষিত হবে বাজেট। সেখানে বাজেটের বক্তব্য সহ কিছু উপস্থাপিত করা হবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় হবে পুরো প্রক্রিয়া। অ্যান্ড্রয়েড এবং আইফোনের পাওয়া যাবে এই সুবিধা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন