Union Budget 2022: আগামী বর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৮ থেকে ৮.৫ শতাংশ, রিপোর্ট প্রকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ। সেখানেই পূর্বাভাস দিয়ে আর্থিক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, আগামী বর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৮ থেকে ৮.৫ শতাংশ। এমনকি চলতি আর্থিক বর্ষে আর্থিক বৃদ্ধির হাত থাকবে ৯.২ শতাংশ। 

আরও পড়ুনঃ ছাত্র আন্দোলনের জের, অবশেষে খুলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০২১-২২ বর্ষে মোট খরচ বেড়েছে ৭ শতাংশ। ২০২১-২২ বর্ষে কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে ৩.৯ শতাংশ হারে বৃধি হতে পারে বলে মনে করা হচ্ছে। করোনার কারণে ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৭.৩ শতাংশ সঙ্কুচিত হয়েছিল। সমীক্ষার রিপোর্টে বলা হচ্ছে প্রথম ত্রৈমাসিকে করোনা পরিস্থিতি অনেকটা আয়ত্তে ছিল তাই কাজকর্মে প্রভাব সেভাবে পড়েনি।

উল্লেখ্য, বাজেট পেশের আগে অর্থিক সমীক্ষা রিপোর্টকে দেশের অর্থনীতির রিপোর্ট কার্ড বলা হয়ে থাকে। কোন ক্ষেত্রে কত আয় বেড়েছে তা অনুমান করা যায় এই রিপোর্ট কার্ডে। সেই রিপোর্ট কার্ডের প্রেক্ষিতে কী কী ব্যবস্থা নেওয়া হবে? তা নিয়েই আলোচনা করা হয়ে থাকে।

আগামী বর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৮ থেকে ৮.৫ শতাংশ, বলছে সমীক্ষা 

আগামী বর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৮ থেকে ৮.৫ শতাংশ, বলছে সমীক্ষা 
আগামী বর্ষে আর্থিক বৃদ্ধি হবে ৮ থেকে ৮.৫ শতাংশ, বলছে সমীক্ষা 

তবে করোনার টিকাকরণের কারণে আবার লগ্নির পরিমাণ বাড়তে শুরু করেছে। তবে ওমিক্রনের কারণে লিকুইড টাকা তোলার পরিমাণ আগের থেকে অনেকটা বেড়েছে। তাই এবার ছোট ব্যবসাগুলির দিকে নজর রাখা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন