নজরবন্দি ব্যুরোঃ মারন করোনার দাপটের ফলে বছর দেড়েক ধরেই বন্ধ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেট। যা নিয়ে পরবর্তী সময়ে বিতর্ক ওঠে চরমে। সকলের কাজের সুবিধার্থে কেন সেইগেট খোলা হচ্ছেনা টা নিয়ে প্রতিবাদে সরব পর্যন্ত হতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ সেখানকার বহু কর্মীদের। এছাড়া অন্য যে গেট সকলের ব্যাবহারের অনুমতি ছিল তাতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাচ্চারিতা করার কথা উঠে এসেছিল। যারফলে সময়ের সাথে ব্যাপকভাবে জোড়াল হয়ে ওঠে ছাত্র ও কর্মীদের বিক্ষোভ।
আরও পড়ুনঃ সিলেবাসে সিঙ্গুর থাকলেও কেন নেই নন্দীগ্রাম? মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
তবে বহুপ্রতিক্ষার অবসান ঘটলো আজ। অবশেষে বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক গেট খোলার উদ্যোগ নিল কর্তৃপক্ষ। গেটের পাশাপাশি আন্দোলনকারীদের বক্তব্য ছিল, প্রায়সই নিজেদের নানারকম সিদ্ধান্তের পরিবর্তন ঘটাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার জেরে একাধিকবার একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। এমনকি নানাভাবে হেনস্থার সম্মুখীন পর্যন্ত হতে হচ্ছে সেখানে আগত শিক্ষাকর্মী ও অধ্যাপক সহ অন্যান্য ব্যাক্তিদের।
যা নিয়ে বিগতকয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের চত্বর। এই পরিস্থিতির মধ্যেই আজ বহুদিন পর খোলা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেট। যার মধ্যে নিজেদের জয় দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এটা আন্দোলনের জয়। ছাত্র ও কর্মীদের চাপে পড়ে অবশেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক খুলে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ।
ছাত্র আন্দোলনের জের, খুলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেট

তবে গেট বন্ধ রাখার প্রসঙ্গে অন্যকথা শোনা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তাঁদের তরফে জানানো হয়, মূলত সংস্কারের কাজের জন্যই বন্ধ রাখা হয়েছিল এই মূল ফটক। তবে বিশ্ববিদ্যালয়ের এই নয়া পরিকল্পনায় নিজেদের জয়ই খুঁজে পাচ্ছেন আন্দোলনকারীরা।



