সিলেবাসে সিঙ্গুর থাকলেও কেন নেই নন্দীগ্রাম? মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১১ সালে বাম দুর্গের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সেবার মমতার পালে হাওয়া দিয়েছিল সিঙ্গুর এবং নন্দীগ্রামের ঘটনা। তৃণমূল ক্ষমতায় আসার পরেই সিলেবাসে জায়গা পেয়েছিল সিঙ্গুরের ঘটনা। সিলেবাসে সিঙ্গুর থাকলেও কেন নেই নন্দীগ্রাম? এই প্রশ্ন তুলে ২০১৭ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা সোমবার খারিজ করল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ SFI: স্কুল খোলার দাবীতে এসএফআইয়ের মিছিল, বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ পুলিশের

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এবিষয়ে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে। অর্থাৎ যারা সিলেবাস ঠিক করেন তাঁদের কাছে আবেদন জানানোর পরামর্শ দিয়েছে আদালত। অর্থাৎ নন্দীগ্রামকে ইতিহাসে জায়গা দিতে হলে মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন জানাতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে জনস্বার্থ মামলা দায়ের করেন জ্ঞানেন্দ্রনাথ মান্না। তাঁর বক্তব্য ছিল ইতিহাসের পাতায় সিঙ্গুর জায়গা পেলেও নন্দীগ্রাম কেন পাবে না? মামলাকারীর বক্তব্য, নন্দীগ্রামের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। এদিন সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত।

সিলেবাসে সিঙ্গুর থাকলেও কেন নেই নন্দীগ্রাম? জনস্বার্থ মামলা খারিজ 

সিলেবাসে সিঙ্গুর থাকলেও কেন নেই নন্দীগ্রাম? জনস্বার্থ মামলা খারিজ 
সিলেবাসে সিঙ্গুর থাকলেও কেন নেই নন্দীগ্রাম? জনস্বার্থ মামলা খারিজ

২০২১ এর বিধানসভা নির্বাচনে আলাদা মাত্রা পেয়েছিল নন্দীগ্রামের ঘটনা। কারণ, সম্মুখ সমরে সেবার লড়াই হয়েছিল নন্দীগ্রামে পাশাপাশি থেকে আন্দোলন করা দুই নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন