Rahul Gandhi: আপনারা চিন-পাকিস্তানকে একজোট করেছেন, মোদি সরকারের বিদেশ নীতি নিয়ে কটাক্ষ রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনারা জানে তাঁরা কী করতে চলেছে। তাঁরা খুব স্পষ্ট এবিষয়ে। ভারতের সবচেয়ে বড় বিদেশনীতির মধ্যে ছিল ভারত এবং পাকিস্তানকে আলাদা করা। এটাই ভারতের সবচেয়ে বড় মৌলিক অধিকার ছিল। কিন্তু আপনারা চিন-পাকিস্তানকে একজোট করেছেন। বুধবার সংসদে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ UP Election 2022: মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার, সর্বকনিষ্ঠা পুজাকে প্রার্থী করল সপা

কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে কংগ্রেস সাংসদ বলেন, আপনার সামনে যে ক্ষমতা দাঁড়িয়ে রয়েছে তাকে একদম উপেক্ষা করবেন না। আপনারা পাকিস্তান এবং চিনকে একজোট করেছেন। আপনারা এটা ভারতীয় জনগণের বিরুদ্ধে সবথেকে বড় অপরাধ করছেন। চিনের একটি নির্দিষ্ট ছক কষতে শুরু করেছে। আমার এবিষয়ে কোনও সন্দেহ নেই। আর সেটা স্পষত হয়েছে ডোকলাম এবং লাদাখে তাঁদের উপস্থিতি। যা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভারতের জন্য। দেশের মানুষের জন্য এটাকে উপেক্ষা করবেন না।

Image 

তাঁর সংযোজন, আমরা জম্মু কাশ্মীর এবং বিদেশনীতির ক্ষেত্রে বিরাট বড় ভুল করেছি। আমরা সেই ভুল শোধরানোর কোনও চেষ্টাই করছি না। আপনারা দুটি ভিন্ন মতাদর্শকে একযোগে মিলিয়েছেন। যদি এর পরেও আপনাদের মনে না হয় কিছু হচ্ছে। তাহলে তাঁদের গতিপ্রকৃতি দেখা আপনাদের মনে হয়া দরকার। দেখুন তাঁরা কী কী ক্ষেপনাস্ত্র কিনছে? দেখুন তাঁদের পদক্ষেপ। দেখুন তাঁরা কার সঙ্গে কথা বলছে।

আমি বলতে পারি আমরা বিরাট ভুল করছি। আমরা চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। মনে করুন আমি কি বোঝাতে চাইছি। আমি বলেছিলাম চিন প্রতিক্রিয়া দেবে। আমি বলেছিলাম এর জন্য দায়ী। সেজন্য বলেছিলাম কী দরকার সেটা দেশের থেকে শোনা প্রয়োজন। আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে। বিরোধী বেঞ্চে কেউ রয়েছে যাঁর গোটা বিষয়টি বোঝার ক্ষমতা রয়েছে। আমাদের ব্যবহার করুন।

আপনারা চিন-পাকিস্তানকে একজোট করেছেন, বিরাট বিপদের সম্মুখীন হচ্ছে দেশঃ রাহুল 

আপনারা চিন-পাকিস্তানকে একজোট করেছেন, বিরাট বিপদের সম্মুখীন হচ্ছে দেশঃ রাহুল 
আপনারা চিন-পাকিস্তানকে একজোট করেছেন, বিরাট বিপদের সম্মুখীন হচ্ছে দেশঃ রাহুল 

আমার মনে হয়েছে আরএসএস এবং বিজেপি আমাদের দেশের ভিত্তি নিয়ে খেলছে। তাঁরা আমাদের দেশের ভিত্তিকে আরও দুর্বল করছে। তাঁরা আমাদের মানুষের ভাষার মধ্যে দুর্বলতা তৈরি করছে। আমরা দুর্বল হচ্ছি। আমাদের সংস্থানের ওপর হামলা করা হচ্ছে। দেশ এখন বাহ্যিক এবং অভ্যন্তরীন দিকে থেকে বিরাট বিপদের পক্ষে রয়েছে। বন্ধ করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন