UP Election 2022: মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার, সর্বকনিষ্ঠা পুজাকে প্রার্থী করল সপা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ সালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কালো পতাকা দেখিয়েছিলেন তিনি। সেজন্য তাঁকে গ্রেফতার করেছিল যোগী সরকার। সমাজবাদী পার্টির টিকিটে লখনউ উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি। এবারের উত্তরপ্রদেশের নির্বাচনে ২৫ বছরের পুজা শুক্লকে প্রার্থী করেছে অখিলেশ যাদবের দল।

আরও পড়ুনঃ Agitation in front of PSC Building: ‘ভাতা নয় যোগ্যতার বিনিময়ে কাজ চায়’, পিএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ।

উল্লেখ্য, ওই বছরেই যোগী সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে পুজা সহ আরও ১০ জন মিলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কালো পতাকা দেখান। লখনউ বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি রাস্তার ওপর অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার হন সমাজবাদী পার্টির নেত্রী।

UP Polls: Woman who waved black flags at Yogi is SP candidate from Lucknow (north) - Hindustan Times

জেল থেকে মুক্ত হওয়ার পরেই মুলায়াম সিং যাদবের সঙ্গে দেখা করেন তিনি। তখন থেকেই সমাজবাদী ছাত্র সভার মুখ হয়ে ওঠেন তিনি। ছাত্র যুবদের অধিকারের জন্য লড়াই করবেন তিনি। এই প্রতিজ্ঞাবদ্ধ হন পুজা। তিনি বলেন, আমার ছাত্র যুবদের ওপর বিশ্বাস রয়েছে। এবার পরিবর্তন অবশ্যই আসতে চলেছে। একমাত্র রাজনৈতিকভাবে সচেতন একজন যুবক সঠিক রাজনৈতিক দলকে বেছে নেবে।

ওই আন্দোলনের অন্যতম মুখ সাদফ জাফরকে লখনউ সেন্ট্রাল থেকে প্রার্থী করেছে কংগ্রেস। তাই লড়াই এত সহজ হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। বিজেপির নীরাজ বোরার বিরুদ্ধে লড়াই পুজার। বিগত দিনের লরাই পাশাপাশি দলের আদর্শ তাঁকে জিততে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার, সপার বাজি পুজা 

মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার, সপার বাজি পুজা 
মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার, সপার বাজি পুজা

উল্লেখ্য, আগামী ৮ তারিখ অখিলেশ যাদবের হয়ে প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে এবার অখিলেশ যাদবের সপাকেই সমর্থন করবে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন জয়া বচ্চন। এবার অখিলেশের হয়ে প্রচার করবেন মমতা।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত