নজরবন্দি ব্যুরোঃ বুধবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে একাধিক কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। যা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই বাজেটে আশার আলো নেই। এই বাজেট অপারচুনিস্টিক। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Union Budget 2023: মধ্যবিত্তদের জন্য বিরাট করছাড়, কী ঘোষণা সরকারের?


এদিন বীরভূমের এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বাজেট নট ফিউচাররিস্টিক, এটা অপারচুনিস্টিক। এতে আশার আলো নেই। অন্ধকারের অমাবস্যা আছে। পুরোটাই গরীবদের বিরুদ্ধে বাজেট। সারা দেশে বলছে স্বনির্ভর গোষ্ঠী ৮১ লক্ষ করব। কিন্তু সেটা তো কেন্দ্র করে না করে তো রাজ্য। আমরা যখন ক্ষমতায় আসি, এখানে ছিল ১ লক্ষ। আমরা ১১ বছরে করেছি ১১ লক্ষ। রাজ্যগুলো যা করে সেটাকে যুক্ত করে বলছে। তোমার ক্রেডিট কোথায়?

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতার বার্তা, লজ্জা করে না! স্বনির্ভর গোষ্ঠীদের সঙ্গে মিটিং করছ আর চিঠি পাঠাচ্ছ। কী করেছ তাঁদের জন্য? কী করেছ আশার জন্য? কী করেছ কৃষকএর জন্য? কী করেছ আইসিডিএসদের জন্য? কী করেছ বেকারদের জন্য? জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। তার জন্য কী করেছ? বাজেটের নামে দরিদ্র হয়েছে বঞ্চিত। একাংশ হয়ে লাভবান। সেটাও ওই স্ল্যাবের নামে মুদ্রাস্ফীতি যা বেড়েছে তাতে লাভ নেই। পুরোটাই লোকসান।
তাঁর সংযোজন যারা কিছু করতে পারে না। বড় বড় কথা বলে, আমরা তাঁদের মধ্যে পড়ি না। আজ অবধি কোনও কথা রাখতে পেরেছে কেন্দ্রীয় সরকার? প্রথমবার ক্ষমতায় আসার পর মানুষকে বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পেয়েছেন কেউ? বলেছিল ২ কোটি লোকের চাকরি দেওয়া হবে। সাধারণ মানুষের কথা ভাবেনি। আমি এখনও মনে করি মাটির ঘরেই জ্বলে আলো।


বাজেট নট ফিউচাররিস্টিক, এটা অপারচুনিস্টিক, সরব মমতা

তিনি আরও বলেন, আমি এর আগে এরকম কোনও সরকার দেখিনি কথায় কথায় ডিএম এবং এসপিদের ডেকে মিটিং করছে। সবাইকে ইডি-সিবিআই এবং আয়কর দফতর দিয়ে ধরাচ্ছে। যদি টিকটিকিও আপনার ঘরে ঢোকে এনআইএ ঢুকে যাচ্ছে। দেশের নিরাপত্তার কাজ করছে না। কাল সারা দেশজুড়ে অভিযান চালিয়েছে। কেন টাকা নেই? কেন্দ্রীয় ভাণ্ডারে টাকা নেই। ৮ শতাংশ ছিল ৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।







