এছাড়াও গম রপ্তানিকারীদের তালিকায় প্রথমে রয়েছে পুতিনের রাশিয়া। পাশাপাশি চতুর্থ স্থানে রয়েছে ইউক্রেন। এক কথায় গোটা বিশ্বের গম রপ্তানির একটা বিরাট অংশ এসে দুই দেশ থেকে। কিন্তু করোনার প্রভাবে দেখা দিয়েছে নিয়মিত সরবরাহের সমস্যা। ফলত বেড়েছে খাদ্যশস্যের দাম। সেকারনে এই যুদ্ধ পরিস্থিতিতে আদৌ কতটা স্বাভাবিক থাকবে পরিস্থিতি, সেই নিয়েই দেখা দিয়েছে সংশয়।
এমনকি ইউক্রেনের এয়ারবেস গুঁড়িয়ে দিল রাশিয়া। এমত অবস্থায় রাষ্ট্রপুঞ্জের বৈঠকে সেনা সরানোর পরামর্শ দিল ভারত। দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে ভারত।
পূর্ব সীমান্তে অনবরত হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ ইউক্রেনের আকাশপথ। ফলে ইউক্রেনে যাওয়ার আগেই ফিরত আসতে হল এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৯৪৭ কে। এখনও ইউক্রেনে অপেক্ষা করছেন বহু ভারতীয়।
পাশাপাশি রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ভিইবি এবং মিলিটারি ব্যাংকের উপরও জারি হবে এই নিষেধাজ্ঞা। পাশাপাশি, রাশিয়ার জন্য বাজার বন্ধ করার কথা ঘোষণা করেছে পশ্চিমের দেশগুলি।
আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ওই বিশেষ উড়ান চালানো হবে বলে জানিয়েছে উড়ান সংস্থাটি দের দেশে ফিরতে ানবে বিদেশ মন্ত্রক। আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়ানে দেশে ফিরবেন ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা।