ইউক্রেনে হামলা চালাতে পরমাণু মহড়ার প্রস্তুতি রাশিয়ার! ফেরানো হচ্ছে ভারতীয়দের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় হুমকির সুরেই গত কাল রাষ্ট্রপুঞ্জের বৈঠকে আমেরিকান বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়াকে উদ্দেশ করে বলেছিলেন, মস্কো যেন সরাসরি জানায় যে ইউক্রেনের উপরে রুশ বাহিনী হামলা চালাবে না। মস্কো তার জবাব তো দেয়ইনি, উল্টে পরমাণু যুদ্ধের জন্য মহড়ার প্রস্তুতি নিচ্ছে তারা। আর এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন, ইউক্রেনে হামলা চালাতে বদ্ধপরিকর রাশিয়া।

আরও পড়ুনঃ গরু পাচার কাণ্ডে গ্রেফতার এনামুল হক

যুদ্ধের প্রস্তুতি শেষ করে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনও মুহূর্তে সীমান্ত পার করবে মস্কোর ফৌজ। ওয়াশিংটন ও ন্যাটো জোট মনে করছে ইউক্রেনে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন শুরু করে হামলা কারণ তৈরি করবে মস্কো। ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের অর্থ হচ্ছে ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দিয়ে যুদ্ধের মতো পরিস্থিত তৈরি করা বা গণহত্যার অভিযোগে রুশভাষী জনগণের রক্ষার নামে আগ্রাসন চালানো।

ইউক্রেনে হামলা চালাতে পরমাণু মহড়ার প্রস্তুতি রাশিয়ার! ফেরানো হচ্ছে ভারতীয়দের
ইউক্রেনে হামলা চালাতে পরমাণু মহড়ার প্রস্তুতি রাশিয়ার!

কিন্তু চিন্তা হচ্ছে পরমাণু যুদ্ধের জন্য মহড়া চালাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, শনিবারের এই মহড়ায় বেশ কিছু পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হবে। জমি থেকে জমিতে আঘাত হানতে সক্ষম এবং যুদ্ধজাহাজ থেকে লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে, এমন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র এই মহড়ায় থাকছে। অপর দিকে রুশ প্রশাসনের এক মুখপাত্রের দাবি, ইউক্রেন ইস্যুতে প্রথম থেকেই তাঁদের অবস্থান স্বচ্ছ এবং স্পষ্ট! রাশিয়া পড়শির সঙ্গে যুদ্ধ করতে মোটেও আগ্রহী নয়।

ইউক্রেনে হামলা চালাতে পরমাণু মহড়ার প্রস্তুতি রাশিয়ার!

এবং তাদের এমন কোনও পরিকল্পনাও নেই। বরং আমেরিকাই চাইছে পূর্ব ইউরোপের এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক। সব মিলিয়ে এই দুই দেশের অবস্থা খুব উতপ্ত। যে কোন সময় ঘোটতে পারে খারাপ কিছু। আর সেই কথা মাথায় রেখেই আগামী সপ্তাহে তিন দিন বিশেষ উড়ানে করে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় আগামী সপ্তাহে তিন দিন তারা বিশেষ উড়ান চালাবে যাতে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়েরা দেশে ফিরতে পারেন।

ইউক্রেনে হামলা চালাতে পরমাণু মহড়ার প্রস্তুতি রাশিয়ার! ফেরানো হচ্ছে ভারতীয়দের

আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ওই বিশেষ উড়ান চালানো হবে বলে জানিয়েছে উড়ান সংস্থাটি দের দেশে ফিরতে ানবে বিদেশ মন্ত্রক। আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়ানে দেশে ফিরবেন ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত