নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকাল থেকে রাশিয়ার হামলায় যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, রাশিয়ার বক্তব্য ইউক্রেনের সেনাবাহিনীর ওপর হামলা করেছে তাঁরা। এমনকি ইউক্রেনের এয়ারবেস গুঁড়িয়ে দিল রাশিয়া। এমত অবস্থায় রাষ্ট্রপুঞ্জের বৈঠকে সেনা সরানোর পরামর্শ দিল ভারত। দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে ভারত।
বৃহস্পতিবার সকালেই ইউক্রেনের দোনতাস্ক এবং লোহানাস্ককে হামলা চালায় রাশিয়া। জরুরী ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জে বৈঠকের আর্জি জানায় ইউক্রেন। সেখানে ভারতের তরফে উপস্থিত ছিলেন টিএস তীরুমুর্তি। সেখানে তিনি বলেন, পরিস্থিতি যে কোনও সময় বেগতিক হতে পারে। তাই দ্রুত সেনা সরানোর পরামর্শ দিয়েছেন তিনি।
#UkraineRussiaCrisis "Russia says destroyed Ukraine airbases, air defences," AFP quotes news agencies
সদ্য প্রকাশিত
বুদ্ধদেব সন্তান সুচেতনের বিস্ফোরক সাক্ষাৎকার! এসএফআই-সিপিএম নিয়ে ক্ষোভ, শিল্পায়নে ভরসা শুভেন্দু সরকারের উপর
‘দেশের জন্য বুলেট খেতেও রাজি’, নিউজিল্যান্ড সফরে গম্ভীরের নতুন চ্যালেঞ্জ— ANI (@ANI) February 24, 2022
তাঁর কথায়, যে হামলার খবর আসছে তাতে পরিস্থিত আরও বেসগতিক হওয়ার সম্ভাবনা বেশী। এমনকি বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদি ওই এলাকার শান্তির কথা ভেবে পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে ভয়ঙ্কর পরিণাম হতে চলেছে। এর জন্য সকলকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেছে ভারত। একমাত্র আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে শান্তি ফিরতে পারে। এমনটাই আশাবাদী টিএস তীরুমুর্তি।
ইউক্রেনের এয়ারবেস গুঁড়িয়ে দিল রাশিয়া, জানাচ্ছে রুশ সেনা
ইতিমধ্যেই ভারতের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে যে যেখানেই আছেন, নিরাপদস্থলে থাকুন। একইসঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। ইউক্রেনের তরফে আকাশপথে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখার পরেই এমনটাই জানিয়েছে ভারত। ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে ইউক্রেনের পরিস্থিতি অনভিপ্রেত। আপনারা যাখনেই থাকুন না কেন শান্তি বজায় রাখুন।



