নজরবন্দি ব্যুরোঃ পূর্ব সীমান্তে অনবরত হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ ইউক্রেনের আকাশপথ। ফিরত আসতে হল এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৯৪৭ কে। এখনও ইউক্রেনে অপেক্ষা করছেন বহু ভারতীয়। বিশেষ বিমানে ফিরলেন ১৮২ জন ভারতীয়।
আরও পড়ুনঃ #RussiaUkraineConflict : কৃষ্ণসাগরে রনডঙ্কা, ইউক্রেন ভূমে মিলিটারি অপারেশনের ডাক রাশিয়ার


গত সোমবারেই ইউক্রেনের দুই স্বতন্ত্র এলাকাকে নিজেদের বলে দাবী করছিল রাশিয়া। বৃহস্পতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সেই এলাকায় হামলা শুরু হয়েছে। এদিন সকালে কিয়েভ শহইরে নোটামের নোটিশ জারি করতেই ফিরতে হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে।
তবে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের সহযোগীতায় এদিন ১৮২ জন যাত্রী দিল্লিতে অবতরণ করেছেন।যাঁদের মধ্যে বেশীরভাগ জন পড়ুয়া। যুদ্ধ আবহে ভারতীয় যাত্রীদের নিয়ে সফল অপসারণ প্রক্রিয়ায় খুশি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ভারতীয় আধিকারিকরা। ভারতীয় সময় অনুযায়ী এদিন সকাল ৭ টা ৪৫ নাগাদ দিল্লিতে অবতরণ করে ওই বিমান।
২০১৪ সালে ইউক্রেনের পূর্ব সীমান্তে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল। সেই সময় মালেশিয়ার একটি বিমানকে গুলি করে নামানো হয়েছিল যেখানে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। সেই ঘটনার কথা মাথায় রেখেই ওই এলাকায় সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেনা অবতরনের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।


বন্ধ ইউক্রেনের আকাশপথ, বিশেষ বিমানে ফিরলেন ভারতীয়রা

দুই দেশের মধ্যে যুদ্ধ কালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেনে থাকা সমস্ত ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করলেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। তাঁর বক্তব্য, রাশিয়ার এই অকারণ ও দায়িত্বজ্ঞানহীন হামলার নিন্দা করছি। আমাদের প্রচুর চেষ্টা ও হুঁশিয়ারির পরও আক্রমণের রাস্তা বেছে নেওয়া একেবারেই ঠিক হয়নি।







