Ukraine: ইউক্রেন নিয়ে আরও আগ্রাসী পুতিন! অশনি সংকেত দেখছে আমেরিকা থেকে ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা ইউরোপ। অশনি সংকেত দেখছে আমেরিকা থেকে ভারত। এহেন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবেদনে সাড়া দিয়ে বিদেশে ফৌজ পাঠানোর অনুমতি দিল রুশ পার্লামেন্ট। ফলে কিছু বিশ্লেষকদের ধারণা, এবার ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মস্কো।

আরও পড়ুনঃ শূন্যপদ থাকলেও বিজ্ঞপ্তি মেনে হয়নি নিয়োগ, প্রদীপের তলায় দিন গুনছেন চাকরী প্রত্যাশীরা

অপর দিকে কিছু বিশ্লেষক মনে করছেন, আগ্রাসী অবস্থান থেকে খানিকটা পিছনে সরে এসে কূটনীতিকে হাতিয়ার করার পক্ষে সম্ভবত সায় দিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ওপর চাপ বাড়িয়ে গতকালই ইউক্রেনের বিদ্রোহী দুটি অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করেছিল মস্কো। ইউক্রেনের ডোনেটস্ক এবং লুগানস্ক দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবি করে আসছিল, তাই মঙ্গলবারই সেই অঞ্চলের নেতাদের সঙ্গে একটি চুক্তিতেও সই করেন রাশিয়ান প্রেসিডেন্ট

এদিন এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “আমাদের দেশ সবসময়ই সরাসরি ও সৎ আলোচনায় বিশ্বাসী এবং যেকোনও ধরনের জটিল সমস্যা আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান করতে আমরা আগ্রহী। তবে আমাদের দেশের স্বার্থ, জনসাধারণের সুরক্ষার সঙ্গে আপোষ করা সম্ভব নয়।” অপর দিকে এক বিবৃতিতে রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী নিকোলে প্যানকভ বলেন, ‘‘ইউক্রেনের সঙ্গে আলোচনা থমকে গিয়েছে। ইউক্রেন নেতৃত্ব হিংসা ও রক্তপাতের পথ নিয়েছেন। তাই আমাদের হাতে আর কোনও বিকল্প নেই।’’

ইউক্রেন নিয়ে আরও আগ্রাসী পুতিন
ইউক্রেন নিয়ে আরও আগ্রাসী পুতিন

তাঁর অভিযোগ, পূর্ব ইউক্রেনের রুশপন্থী সমর্থিত অঞ্চল সেনা ও যুদ্ধ সরঞ্জামে মুড়ে দিয়েছে ইউক্রেন। তাই অন্য রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা এবং আগ্রাসন রুখতে রাশিয়া লড়াই করবে। এদিকে, ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে কার্যত একঘরে রাশিয়া। রুশ ব্যাংক ও পুতিন ঘনিষ্টদের রুশ ধনকুবেরদের উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

ইউক্রেন নিয়ে আরও আগ্রাসী পুতিন! অশনি সংকেত দেখছে আমেরিকা থেকে ভারত

একই পথে হাঁটছে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা। পুতিনের আগ্রাসনের নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। মঙ্গলবার বাইডেন জানিয়েছেন, দেশ হিসেবে শুধু রাশিয়া নয়, সে দেশের বৃহৎ উদ্যোগপতিদের জন্যও বন্ধ পশ্চিমের বাজার। পাশাপাশি রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ভিইবি এবং মিলিটারি ব্যাংকের উপরও জারি হবে এই নিষেধাজ্ঞা। পাশাপাশি, রাশিয়ার জন্য বাজার বন্ধ করার কথা ঘোষণা করেছে পশ্চিমের দেশগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত