নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশই বাড়ছিল আশঙ্কা। অবশেষে সেটাই সত্যি হল। ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এই যুদ্ধের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও পুতিন মুখে বললেন, ‘সেনা অভিযান’। আর তাঁর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুনঃ বন্ধ ইউক্রেনের আকাশপথ, ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, বিশেষ বিমানের দিল্লি অবতরণ


বললেন, এই জন্য প্রাণহানি হবে আর গোটা দুনিয়া রাশিয়াকেই দায়ী করবে। মিত্রশক্তিকে পাশে নিয়ে পাল্টা শিক্ষা দেওয়ারও হুঁশিয়ারি দিলেন বাইডেন। রাশিয়া হামলার কথা ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিবৃতি দিলেন জো বাইডেন। বললেন, রাশিয়ার এই হামলা ‘প্ররোচনা ছাড়াই হয়েছে এবং একেবারেই অনৈতিক’। বৃহস্পতিবার তিনি মার্কিন নাগরিকদের উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে বুঝিয়ে দেবেন, রাশিয়াকে এই পদক্ষেপের জন্য কী দাম চোকাতে হয়।

পুরো বিষয়টির দিকেই নজর রাখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ”আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির দিকে নজর রাখব। আমার জাতীয় সুরক্ষা বাহিনীর থেকে নিয়মিত খোঁজও নেব। সকালেই আমি জি৭ গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে বৈঠকে বসব। আমাদের ন্যাটো সহযোগীদের সঙ্গে সবরকম সহযোগিতা করব আমরা।”
ইউক্রেনে রাশিয়ার হামলা, মিত্রশক্তিকে নিয়ে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি বাইডেনের
অপর দিকে রাশিয়া- ইউক্রেন সংঘাতের পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক চলাকালীনই এই আর্জি জানিয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি আর্জি জানিয়েছিলেন, যাতে সঙ্কট আর না বাড়ে। শান্তি বজায় রাখার কথা বলেছিলেন তিনি।









